Logo

কমলগঞ্জে ১২ হাজার পিছ ভারতীয় বিড়ি সহ আটক পাচারকারী

Reporter Name / ৮৯২ Time View
Update : রবিবার, ২১ নভেম্বর, ২০২১

কমলকন্ঠ রিপোর্ট ।। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়ন এর সরিষের তল নামক স্থান থেকে ভারতীয় নাসির বিড়ি সহ এক ব্যক্তিকে আটক করেছে ফাঁড়ি পুলিশ । গোপন সংবাদ এর ভিত্তিতে শনিবার রাত দেড়টার দিকে শমশেরনগর পুলিশ ফাঁড়ির এসআই আব্দুর রহমান গাজীর নেতৃত্বে পুলিশের একটি দল ১২ হাজার নিষিদ্ধ ভারতীয় নাসির বিড়ি সহ ফরিদ আলী (২২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তি কুলাউড়া থানার শরিফপুর ইউনিয়নের মাতাবপুর গ্রামের আবিদ আলীর ছেলে।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির এসআই আব্দুর রহমান গাজী সত্যতা নিশ্চিত করে জানান, নিষিদ্ধ ভারতীয় বিড়ি পাচার কালে এক ব্যক্তীকে আটক করা হয়, এ ঘটনায় তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।


ধর্ম
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!