Logo
সংবাদ শিরোনাম :
রাতে সস্তা হোটেল, দিনে অপরাধ—কমলগঞ্জে অপহরণচেষ্টার ঘটনায় ধরা পড়ল চক্র কমলগঞ্জে দুষ্কৃতিকারীদের আগুনে গরুর ঘর ও ধানের গোলা পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৫ লাখ কমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন, ভূমিকম্প উদ্ধার ও অগ্নিনির্বাপণ মহড়া রমজান উপলক্ষে শ্রীমঙ্গলে দেড় সহস্রাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কমলগঞ্জে নারী অপহরণচেষ্টা, ভুক্তভোগীর বাড়িতে গিয়ে পুলিশকে কঠোর নির্দেশ এমপি হাজি মুজিবের কমলগঞ্জে উৎসবমুখর পরিবেশে ওয়াইসিজি’র সুবর্ণ জয়ন্তী উদযাপন কমলগঞ্জে প্রাইভেট কারে তুলে অপহরণের চেষ্টা, সাহসিকতায় রক্ষা পেলেন নারী লিটারে কম পেট্রোল বিক্রি: কমলগঞ্জে চার প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ শ্রীমঙ্গলে রঙের হাঁড়ি ভেঙে দোল উৎসবের উদ্বোধন, হাজারো ভক্তের মিলনমেলা কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা

মৌলভীবাজারে বিএনপির গণ-অনশন, পুলিশের বাধা

রিপোটার : / ৪৮২ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ২০ নভেম্বর, ২০২১

কমলকন্ঠ রিপোর্ট ।।  বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে মৌলভীবাজারে গণ-অনশন কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি।

শনিবার (২০ নভেম্বর) সকাল থেকে মৌলভীবাজার শহরের প্রেসক্লাব মোড়ে জেলা বিএনপির নেতৃবৃন্দরা অনশন করেন। এতে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাবেক মেয়র ফয়জুল করিম ময়ূন, সদর উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন মাতুক, সহ-সভাপতি হেলু মিয়া, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মতিন বকস, সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আশরাফ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক শফিউর রহমান, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি সৈয়দ মমসাদ আহমদ, জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক আব্দুল করিম ইমানী, সদর উপজেলা বিএনপির ক্রিড়া সম্পাদক বদরুল ইসলাম, সদর যুবদলের আহবায়ক হাফিজ মাহফুজ, যুগ্ম আহবায়ক আমীর মোহাম্মদ, সদর বিএনপি নেতা রফিকুল ইসলাম ময়নুল, শিমুল আহমদ প্রমুখ।

উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি বদরুল আলম, সাংগঠনিক সম্পাদক বকসি মিছবাউর রহমান, প্রচার সম্পাদক মো. ইদ্রিস আলী, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান নিজাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ রশীদসহ অন্যান্যরা।

সাবেক মেয়র ফয়জুল করিম ময়ূন বলেন, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা চিকিৎসার জন্য বিদেশ যান অথচ দেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশ যেতে দেয়া হচ্ছে না। শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে ক্ষমতাসীন সরকার তার সুচিকিৎসার অভাবে তার জীবনকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। তার পরিবারের পক্ষ থেকে এতো আবেদন নিবেদন করার পরও সরকারের টনক নড়ছে না। এই সরকার অমানবিক সরকার, অনির্বাচিত সরকার। তাই জনগণের কাছে এই সরকারের দায়বদ্ধতা নেই। বর্তমান সময়ে যে হারে দ্রব্যমূল্যের দাম বেড়েছে, তেলের দাম বেড়েছে, সকল পর্যায়ে দুর্নীতি লুটপাট হচ্ছে অথচ এসব বিষয়ে সরকারের কোন দায়বদ্ধতা নেই। কারণ এই সরকার ভোটে নির্বাচিত নয়। জনগণের কোন কল্যাণ করা তাদের প্রয়োজন পরে না। তাই তারা যা খুশি করছে।

তিনি আরো বলেন, অবিলম্বে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বিদেশে যাওয়ার সুযোগ দিতে হবে। যদি না দেয়া হয় বাংলাদেশে যে দুর্বার আন্দোলন তৈরি হয়েছে, এই আন্দোলন অব্যাহত থাকবে।

সদর উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন মাতুক বলেন, আমরা শান্তিপূর্ণভাবে অনশন কর্মসূচি পালনের জন্য সকাল ৯টায় মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে প্যান্ডেল তৈরি করি। কিন্তু পুলিশ এসে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিয়ে প্যান্ডেল সরিয়ে দেয়। পরে আমরা রাস্তায় বসে কর্মসূচি পালন করি।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!