Logo
সংবাদ শিরোনাম :
দীর্ঘ লড়াইয়ের পর মৌলভীবাজার-৪ আসনে জয় মুজিবুর রহমানের ঝুঁকিপূর্ণ ২২৩ কেন্দ্রে বডি-অন ক্যামেরা, মৌলভীবাজারে ভোটের মাঠে থাকবেন ১,৬৪১ পুলিশ কমলগঞ্জের চা বাগানে যুবকের হাত-পা বাঁধা রক্তাক্ত মরদেহ উদ্ধার কমলগঞ্জে বিশেষ নিরাপত্তায় ৭৬টি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা কমলগঞ্জে বিএনপির নির্বাচনী জনসভা মৌলভীবাজার-৪ আসনে এসসিপি’র প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা নির্বাচনি প্রচারণায় বাধা ও হামলার অভিযোগ রিকশা প্রতীকের প্রার্থীর কমলগঞ্জের কৃতি সন্তান সৈয়দা আমিনা ফাহমিনের অতিরিক্ত সচিব পদে পদোন্নতি কৃষকের মাঠে ধানের শীষের প্রচারণা, নেতৃত্বে চেয়ারম্যান আবদাল ময়লার ভাগাড়ে দাঁড়িয়ে ইশতেহার: ‘দুর্ভোগ শেষের’ প্রতিশ্রুতি এনসিপি প্রার্থীর লাউয়াছড়া বনে ট্রেন বিকল: ছয় ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল শ্রীমঙ্গল সেন্ট মার্থাস কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ উৎসব কমলগঞ্জ সদর ইউনিয়নে রাস্তাঘাট–সেচ–স্বাস্থ্যসেবার সংকট, সমাধানের প্রতিশ্রুতি-মুজিবুর রহমান চৌধুরীর চা শ্রমিক–কৃষকের উন্নয়নে বিএনপির প্রতিশ্রুতি: শ্রীমঙ্গলে হুমায়ুন কবির সামাজিক বনায়নের জায়গায় পান বাগান, রাজকান্দিতে তীব্র ক্ষোভ শীতার্তদের পাশে আহমদনগর সমাজ কল্যাণ সংস্থা শবে বরাতে বালিগাঁওয়ে গরম শাহ (রহ.) মাজারে কবর জিয়ারতে হাজারো মানুষের ঢল কমলগঞ্জে কোয়াব কাপের ফাইনাল খেলা সম্পন্ন ; চ্যাম্পিয়ন রাহাত ফাইটার্স শ্রীমঙ্গলে সেন্ট মার্থাস উচ্চ বিদ্যালয়ের বর্ণাঢ্য বার্ষিক ক্রীড়া উৎসব পর্যটন স্পট শমশেরনগর গল্ফ মাঠে খনন: প্রতিবাদে উত্তাল এলাকা

মৌলভীবাজার মার্শাল আর্ট এসোসিয়েশনের বেল্ট বিতরণী অনুষ্ঠিত

রিপোটার : / ৩৬২ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১৯ নভেম্বর, ২০২১

কমলকন্ঠ রিপোর্ট ।। কিউ টেস্টে উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে বেল্ট বিতরণ করেছে মৌলভীবাজার মার্শাল আর্ট এসোসিয়েশন। এছাড়াও বেল্ট বিতরণী অনুষ্ঠান উপলক্ষে শিক্ষার্থীঅভিভাবক প্রশিক্ষকদের নিয়ে ভূড়িভোজের আয়োজন করা হয়।

শুক্রবার (১৯ নভেম্বর) মৌলভীবাজারের পৌর জনমিলন কেন্দ্রের হলরুমে এসোসিয়েশনের নিয়মিত ক্লাসের পর এ বেল্ট বিতরণ অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার মার্শাল আর্ট এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ মেহবুব মুর্শেদ, সহ-সভাপতি মো. শামসুল ইসলাম রাসেল, প্রশিক্ষক মো. মিনার হোসেন। এছাড়াও ছিলেন সাংগঠনিক সম্পাদক আহমেদ হাসান ফাহিম এবং সহ সাংগঠনিক সম্পাদক বিপুল সিমসাং।

মৌলভীবাজার মার্শাল আর্ট এসোসিয়েশনের কারাতেকারদের একাংশ।

এসময় কিউ টেস্টে উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ইয়েলো বেল্ট, অরেঞ্জ বেল্ট ও গ্রিন বেল্ট বিতরণ করা হয়। গ্রিন বেল্ট পেয়েছেন মাহমুদুর রহমান ও লিজা সুফিয়ান মিম।

অরেঞ্জ বেল্টে উত্তীর্ণ হয়েছেন- আরিয়ানা রহমান, হিফজুর রহমান, মো. রায়হান আহমেদ, আব্দুলাহ বিন ইসলাম, মো. রেজাউল করিম, আব্দুল মুমিন, মাহফুজুর রহমান, মুস্তাকিম আল মুনাদি।

ইয়েলো বেল্টে উত্তীর্ণ কারাতেকাদের সাথে কার্যনির্বাহী কমিটির একাংশ।

এছাড়াও হোয়াইট বেল্ট থেকে ইয়েলো বেল্টে উত্তীর্ণ হয়েছেন- সৈয়দ আলী হোসাইন ফিদা, মিজানুর রহমান রেজওয়ান, প্রত্যয় আচার্য্য অমি, অর্নব দত্ত, প্রযুক্তা সেন, আলিমুল হাসান অয়ন, ওয়াহিদুর রহমান, আহমেদ আদনান মেহেদী, রঞ্জিতা দাস, ফাহাদ মিয়া, সাফওয়ান চৌধুরী।

উত্তীর্ণ সকল শিক্ষার্থীদের মধ্যে বেল্ট বিতরণ শেষে অভিভাবক-শিক্ষার্থী-প্রশিক্ষক সবাইকে নিয়ে ডিশ পার্টি (ভুড়িভোজ) আয়োজন করা হয়।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!