Logo
সংবাদ শিরোনাম :
রাতে সস্তা হোটেল, দিনে অপরাধ—কমলগঞ্জে অপহরণচেষ্টার ঘটনায় ধরা পড়ল চক্র কমলগঞ্জে দুষ্কৃতিকারীদের আগুনে গরুর ঘর ও ধানের গোলা পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৫ লাখ কমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন, ভূমিকম্প উদ্ধার ও অগ্নিনির্বাপণ মহড়া রমজান উপলক্ষে শ্রীমঙ্গলে দেড় সহস্রাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কমলগঞ্জে নারী অপহরণচেষ্টা, ভুক্তভোগীর বাড়িতে গিয়ে পুলিশকে কঠোর নির্দেশ এমপি হাজি মুজিবের কমলগঞ্জে উৎসবমুখর পরিবেশে ওয়াইসিজি’র সুবর্ণ জয়ন্তী উদযাপন কমলগঞ্জে প্রাইভেট কারে তুলে অপহরণের চেষ্টা, সাহসিকতায় রক্ষা পেলেন নারী লিটারে কম পেট্রোল বিক্রি: কমলগঞ্জে চার প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ শ্রীমঙ্গলে রঙের হাঁড়ি ভেঙে দোল উৎসবের উদ্বোধন, হাজারো ভক্তের মিলনমেলা কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা

র‌্যাবের অভিযানে ৩৯৫ লিটার দেশীয় চোলাই মদসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রিপোটার : / ২১৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১৯ নভেম্বর, ২০২১

কমলকন্ঠ ডেস্ক ।। কমলগঞ্জে র‌্যাব-৯ অভিযানে ৩৯৫ লিটার দেশীয় চোলাই মদসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্প এর একটি আভিযানিক দল গত বৃহস্পতিবার বেলা পৌনে ২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের মৃর্ত্তিঙ্গা চা বাগানের ফাঁড়ি বাম্বুতল এলাকা থেকে মৃত মাধব তন্তুবাই এর স্ত্রী সাথী রানী তন্তুবাই এর বসতঘর থেকে ৩৯৫ লিটার দেশীয় চোলাই মদ (ওয়াশসহ), ০১টি মোবাইল, ০২টি সীমকার্ড, নগদ ৪৮১৫ টাকা উদ্ধার করে। এ সময় মাজদিহি চা বাগানের সন্টু বাউরী (৩২), প্রদীপ চাউরা (২৮), বাবু লাল (৬০) ও মৃর্ত্তিঙ্গা চা বাগানের রাম গৌবিন্দ (৬০) কে গ্রেফতার করে। এ সময় সাথী রানী তন্তুবাই (৪২) কৌশলে পালিয়ে যায়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) এর ২৪(খ)/৩৭/৪১ ধারা মূলে উদ্ধারকৃত আলামত, গ্রেফতারকৃত আসামী ও পলাতক আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করে বিকেলে কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
কমলগঞ্জ থানার ওসি ইয়াসদৌস হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। গ্রেফতারকৃত ৪ জন আসামীকে শুক্রবার মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!