Logo
সংবাদ শিরোনাম :
রাতে সস্তা হোটেল, দিনে অপরাধ—কমলগঞ্জে অপহরণচেষ্টার ঘটনায় ধরা পড়ল চক্র কমলগঞ্জে দুষ্কৃতিকারীদের আগুনে গরুর ঘর ও ধানের গোলা পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৫ লাখ কমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন, ভূমিকম্প উদ্ধার ও অগ্নিনির্বাপণ মহড়া রমজান উপলক্ষে শ্রীমঙ্গলে দেড় সহস্রাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কমলগঞ্জে নারী অপহরণচেষ্টা, ভুক্তভোগীর বাড়িতে গিয়ে পুলিশকে কঠোর নির্দেশ এমপি হাজি মুজিবের কমলগঞ্জে উৎসবমুখর পরিবেশে ওয়াইসিজি’র সুবর্ণ জয়ন্তী উদযাপন কমলগঞ্জে প্রাইভেট কারে তুলে অপহরণের চেষ্টা, সাহসিকতায় রক্ষা পেলেন নারী লিটারে কম পেট্রোল বিক্রি: কমলগঞ্জে চার প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ শ্রীমঙ্গলে রঙের হাঁড়ি ভেঙে দোল উৎসবের উদ্বোধন, হাজারো ভক্তের মিলনমেলা কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা

পুলিশ সুপারের হস্তক্ষেপে ০২টি শিশু ফিরে পেল তাদের মা-বাবাকে

রিপোটার : / ৫৭২ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ১৫ নভেম্বর, ২০২১

আব্দুল্লাহ খান, চুয়াডাঙ্গা প্রতিনিধি ।। পুলিশ সুপারের প্রত্যক্ষ মধ্যস্থতায় নিশ্চিত ভাঙ্গনের হাত থেকে রক্ষা পেলো ১টি পরিবার এবং ২টি অবুঝ শিশু ফিরে পেলো তাদের মা-বাবাকে।
ঘটনার বিবরণে জানা যায়, গত ১০ বছর আগে চুয়াডাঙ্গা জেলার দর্শনা উপজেলার তিতুদহ গ্রামের বাসিন্দা জাহার আলী মন্ডলের পুত্র মোঃ উজ্জল হোসেন(৩২) এর সাথে একই উপজেলার হরিশপুর গ্রামের মোঃ ফজলুল হকের মেয়ে মোছাঃ লিমা খাতুন (২৫) এর ইসলামী শরিয়া মোতাবেক বিবাহ হয়। তাদের সংসার জীবনে ১। শাওন (৭), ২। হুজাইফা (১৫ মাস) নামের ফুটফুটে দুইটি ছেলেও জন্ম গ্রহন করে। সংসার জীবন ১০বছর অতিবাহিত হওয়ার পর হঠাৎ করে গত ০৬মাস আগে থেকে বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য দেখা দেয়। সংসারের এই চলমান বিরোধ এমন পর্যায়ে পৌছায় যে গত ০২ মাস আগে উজ্জল তার স্ত্রী লিমা কে তার পিতার বাড়ীতে তাড়িয়ে দেয়। ফলে তাদের সুখের সংসার ভাঙ্গার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায়।
এমতাবস্থায় লিমা খাতুন স্থানীয়ভাবে ও নিকট আত্নীয় স্বজনের মধ্যস্থতায় মিমাংসার চেষ্টা করে ব্যার্থ হন। পরবর্তীতে ০২ সন্তানের ভবিষৎ জীবন এর বিষয় অনুধাবন করে পুলিশ সুপার, চুয়াডাঙ্গার নিকট একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ সুপার, চুয়াডাঙ্গা মহোদয় উক্ত অভিযোগটির তদন্তভার জেলা গোয়েন্দা শাখা (ডিবি) উপর ন্যাস্ত করেন। জেলা গোয়েন্দা শাখা কর্মরত এএসআই রমেন সরকার উভয় পক্ষকে পুলিশ সুপারের কার্যালয়ে ডেকে এনে আন্তরিকতার সাথে বোঝানোর চেষ্টা করেন ।

চুয়াডাঙ্গা‘র পুলিশ সুপার জনাব মোঃ জাহিদুল ইসলাম এর প্রত্যক্ষ মধ্যস্থতায় লিমা খাতুন এবং উজ্জল হোসেন দম্পত্তি পুনরায় সংসার করতে সম্মত হওয়ায় অবুঝ শিশু শাওন (৭), হুজাইফা(১৫মাস) ফিরে পেল তাদের বাবা-মা’কে এবং তারা ফিরে পেল একটি সুখের সংসার।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!