Logo
সংবাদ শিরোনাম :
রাতে সস্তা হোটেল, দিনে অপরাধ—কমলগঞ্জে অপহরণচেষ্টার ঘটনায় ধরা পড়ল চক্র কমলগঞ্জে দুষ্কৃতিকারীদের আগুনে গরুর ঘর ও ধানের গোলা পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৫ লাখ কমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন, ভূমিকম্প উদ্ধার ও অগ্নিনির্বাপণ মহড়া রমজান উপলক্ষে শ্রীমঙ্গলে দেড় সহস্রাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কমলগঞ্জে নারী অপহরণচেষ্টা, ভুক্তভোগীর বাড়িতে গিয়ে পুলিশকে কঠোর নির্দেশ এমপি হাজি মুজিবের কমলগঞ্জে উৎসবমুখর পরিবেশে ওয়াইসিজি’র সুবর্ণ জয়ন্তী উদযাপন কমলগঞ্জে প্রাইভেট কারে তুলে অপহরণের চেষ্টা, সাহসিকতায় রক্ষা পেলেন নারী লিটারে কম পেট্রোল বিক্রি: কমলগঞ্জে চার প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ শ্রীমঙ্গলে রঙের হাঁড়ি ভেঙে দোল উৎসবের উদ্বোধন, হাজারো ভক্তের মিলনমেলা কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা

কমলগঞ্জে আগুনে ৬ টি দোকান পুড়ে ছাই

রিপোটার : / ৫৮৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১

কমলকন্ঠ রিপোর্ট ।।

মৌলভীবাজারের কমলগঞ্জে বিদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে ৬ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২৫ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার আদমপুর ইউনিয়নের রানীরবাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, রাত সাড়ে ৮ টার দিকে বাজারের চেরাগ মিয়ার মুদির দোকান থেকে বৈদ্যুতিক শর্টসার্কিটে এ আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুন পার্শ্ববর্তী দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কমলগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের দমকল বাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘন্টার প্রচেষ্টায় রাত ১০টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমেদ, কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান, আদমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদাল হোসেন। তারা পুড়ে যাওয়া দোকানগুলোর মালিকদের সরকারিভাবে সহায়তা প্রদানের ব্যবস্থা করে দেয়ার আশ্বাস দেন।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আফরুজ উদ্দিন বাবু জানান, ‘দুই মাস আগে হীড বাংলাদেশ ও উদ্দিপন এনজিও সংস্থা থেকে আড়াই লক্ষ টাকা লোন নিয়ে দোকানে পুজি ঢুকিয়েছি। আগুনে তার প্রায় ৪ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।’ আরেক দোকানদার মুক্তিযোদ্ধা মন্ত্রী কুমার বলেন, ‘তার দোকানে একটি মোটরসাইকেলসহ প্রায় ৪ লক্ষ টাকার মালামাল পুড়ে গেছে। অগ্নিকান্ডে পুড়ে যাওয়া দোকানগুলো হল, আফরোজ উদ্দিন বাবুর চায়ের স্টল, বীর মুক্তিযোদ্ধা মন্ত্রী কুমার সিংহের মন্ত্রী হোমিও হল, নাইম মিয়ার সারের দোকান, রফিক মিয়ার মুদির দোকান, মনির মিয়ার মুদির দোকান ও চেরাগ মিয়ার মুদির দোকান।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!