Logo

মণিপুরি ইয়ুথ ফোরামের নির্বাচনে সুশীল সিংহ সভাপতি, দ্বিজেন্দ্র সিংহ সম্পাদক নির্বাচিত

Reporter Name / ১৫২ Time View
Update : শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩

দক্ষিণাঞ্চল প্রতিনিধি।।

কমলগঞ্জে বাংলাদেশ মণিপুরি ইয়ুথ ফোরামের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ১০ নভেম্বর সকাল ১১টা থেকে দুপুর ২ টা পর্যন্ত আদমপুর মণিপুরি কালচারাল কমপ্লেক্সে গোপন ব্যালেটের মাধ্যমে অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে সুশীল সিংহ ও সাধারণ সম্পাদক দ্বিজেন্দ্র সিংহ নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন কমিশনার আহৈবম রনজিৎ সিংহ, নির্বাচন কমিশনের সদস্য সচিব হিসেবে জয়ন্ত কুমার সিংহ ও সদস্য হিসেবে কুঞ্জরানী সিনহা উপস্থিত ছিলেন। এছাড়া প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন হাওবম সুধীর সিংহ ও কন্থৌজম শিল্পী।


More News Of This Category
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!