Logo
সংবাদ শিরোনাম :
রাতে সস্তা হোটেল, দিনে অপরাধ—কমলগঞ্জে অপহরণচেষ্টার ঘটনায় ধরা পড়ল চক্র কমলগঞ্জে দুষ্কৃতিকারীদের আগুনে গরুর ঘর ও ধানের গোলা পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৫ লাখ কমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন, ভূমিকম্প উদ্ধার ও অগ্নিনির্বাপণ মহড়া রমজান উপলক্ষে শ্রীমঙ্গলে দেড় সহস্রাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কমলগঞ্জে নারী অপহরণচেষ্টা, ভুক্তভোগীর বাড়িতে গিয়ে পুলিশকে কঠোর নির্দেশ এমপি হাজি মুজিবের কমলগঞ্জে উৎসবমুখর পরিবেশে ওয়াইসিজি’র সুবর্ণ জয়ন্তী উদযাপন কমলগঞ্জে প্রাইভেট কারে তুলে অপহরণের চেষ্টা, সাহসিকতায় রক্ষা পেলেন নারী লিটারে কম পেট্রোল বিক্রি: কমলগঞ্জে চার প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ শ্রীমঙ্গলে রঙের হাঁড়ি ভেঙে দোল উৎসবের উদ্বোধন, হাজারো ভক্তের মিলনমেলা কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা

কমলগঞ্জে স্কুল ছাত্রীকে ইভটিজিং করায় যুবকের কারাদন্ড

রিপোটার : / ৮৩০ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ৯ নভেম্বর, ২০২০

কমলকন্ঠ রিপোর্ট ।। কমলগঞ্জে স্কুল ছাত্রীকে ইভটিজিং করার দায়ে নির্মল চন্দ্র সম্ভ (২৫) নামে এক বখাটে যুবকের এক মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। ৯ নভেম্বর সোমবার দুপুর ২টায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আশেকুল হক। পুলিশ জানায়, সোমবার দুপুরে কমলগঞ্জ পৌরসভার ভানুগাছ বাজার চৌমুহনা সংলগ্ন মাধবপুর রোডে এক স্কুল শিক্ষার্থীকে উত্যক্ত করার সময় স্থানীয় এলাকাবাসী তাকে আটক করে থানায় খবর দেয়। কমলগঞ্জ মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের ওই ছাত্রীকে উত্যক্ত করার খবর পেয়ে পুলিশ ও উপজেলা নির্বাহী অফিসার সরেজমিনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময়ে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ওই যুবককে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। আটক যুবক কমলগঞ্জের দক্ষিণ কুমড়াকাপন গ্রামের মৃত নৃপেন্দ্র শীলের ছেলে। কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আশেকুল হক সত্যতা নিশ্চিত করে বলেন, স্কুল ছাত্রীকে উত্যক্ত করার সত্যতা প্রমাণিত হওয়ায় এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!