Logo
সংবাদ শিরোনাম :
রাতে সস্তা হোটেল, দিনে অপরাধ—কমলগঞ্জে অপহরণচেষ্টার ঘটনায় ধরা পড়ল চক্র কমলগঞ্জে দুষ্কৃতিকারীদের আগুনে গরুর ঘর ও ধানের গোলা পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৫ লাখ কমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন, ভূমিকম্প উদ্ধার ও অগ্নিনির্বাপণ মহড়া রমজান উপলক্ষে শ্রীমঙ্গলে দেড় সহস্রাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কমলগঞ্জে নারী অপহরণচেষ্টা, ভুক্তভোগীর বাড়িতে গিয়ে পুলিশকে কঠোর নির্দেশ এমপি হাজি মুজিবের কমলগঞ্জে উৎসবমুখর পরিবেশে ওয়াইসিজি’র সুবর্ণ জয়ন্তী উদযাপন কমলগঞ্জে প্রাইভেট কারে তুলে অপহরণের চেষ্টা, সাহসিকতায় রক্ষা পেলেন নারী লিটারে কম পেট্রোল বিক্রি: কমলগঞ্জে চার প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ শ্রীমঙ্গলে রঙের হাঁড়ি ভেঙে দোল উৎসবের উদ্বোধন, হাজারো ভক্তের মিলনমেলা কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা

কমলগঞ্জে ডিবি পরিচয় দিয়ে র‍্যাব সদস্যের বাড়িতে ডাকাতি

রিপোটার : / ১৭০ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩

কমলকন্ঠ ডেস্ক ।।

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের পশ্চিম বাঘবাড়ি মণিপুরি পাড়ায় ডিবি পরিচয়ে দিয়ে এক র‍্যাব সদস্যের বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

গত সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি মামলা হয়েছে।

স্থানীয়রা জানান, গত সোমবার (৬ নভেম্বর) সন্ধ্যায় পশ্চিম বাঘবাড়ি মণিপুরি পাড়ার র‍্যাপিড এ্যাকশন ব্যাটলিয়ান (র‍্যাব) সদস্য সুনীল সিংহের বাড়িতে মুখোশধারী চার ব্যক্তি ডিবি পুলিশ পরিচয় দিয়ে ঘরে প্রবেশ করে। এ সময় তার বৃদ্ধ পিতা চন্দ্র সিংহ, (৭৫) মা কৃষ্ণকুমারী সিনহা (৫৫), চাচী রাজকুমারী সিনহা (৫০) কে অস্ত্রের মুখে জিম্মি করে হাত, পা বেঁধে ঘরে থাকা স্বর্ণালংকার, মোবাইল সেটসহ নগদ অর্থ লুঠ করে নিয়ে যায়।

তাদের চলে যাওয়ার পর তাদের আর্তচিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে তাদের ঘরের মধ্যে বাঁধা অবস্থায় দেখতে পান। এ ঘটনায় এলাকায় আতংক বিরাজ করছে। খবর পেয়ে সোমবার রাতেই কমলগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

এ ব্যপারে কমলগঞ্জ থানার ওসি সঞ্জয় চক্রবর্তী জানান, ঘটনার খবর পেয়ে সাথে সাথে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এখানে দু:সাহসিক একটি চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি চুরির মামলা হয়েছে। তদন্তক্রমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!