Logo
সংবাদ শিরোনাম :
রাতে সস্তা হোটেল, দিনে অপরাধ—কমলগঞ্জে অপহরণচেষ্টার ঘটনায় ধরা পড়ল চক্র কমলগঞ্জে দুষ্কৃতিকারীদের আগুনে গরুর ঘর ও ধানের গোলা পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৫ লাখ কমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন, ভূমিকম্প উদ্ধার ও অগ্নিনির্বাপণ মহড়া রমজান উপলক্ষে শ্রীমঙ্গলে দেড় সহস্রাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কমলগঞ্জে নারী অপহরণচেষ্টা, ভুক্তভোগীর বাড়িতে গিয়ে পুলিশকে কঠোর নির্দেশ এমপি হাজি মুজিবের কমলগঞ্জে উৎসবমুখর পরিবেশে ওয়াইসিজি’র সুবর্ণ জয়ন্তী উদযাপন কমলগঞ্জে প্রাইভেট কারে তুলে অপহরণের চেষ্টা, সাহসিকতায় রক্ষা পেলেন নারী লিটারে কম পেট্রোল বিক্রি: কমলগঞ্জে চার প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ শ্রীমঙ্গলে রঙের হাঁড়ি ভেঙে দোল উৎসবের উদ্বোধন, হাজারো ভক্তের মিলনমেলা কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা

চা শ্রমিকদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ

রিপোটার : / ৩৩৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ৭ নভেম্বর, ২০২১

কমলকন্ঠ রিপোর্ট ।।
মুজিববর্ষ উপলক্ষে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে সমাজসেবা অধিদফতর কর্তৃক বাস্তবায়িত চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন কর্মসূচীর আওতায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর, কমলগঞ্জ সদর ও রহিমপুর ইউনিয়নের বিভিন্ন চা বাগানে চা শ্রমিকদের এককালীন আর্থিক অনুদান এর চেক বিতরণ করা হয়। এ সময় ২৫৫২ পরিবারকে ৫ হাজার টাকা করে ১ কোটি ২৭ লক্ষ ৬০ হাজার টাকার চেক বিতরণ করা হয়। রোববার দিনব্যাপী পৃথক পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন সাবেক চিফ হুইপ, অনুমিত হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শোয়েব আহমদ চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এম. মোসাদ্দেক আহমদ মানিক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রামভজন কৈরী, আলীনগর ইউপি চেয়ারম্যান ফজলুল হক বাদশা, রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, কমলগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল প্রমুখ।
উপজেলার কমলগঞ্জ সদর ইউনিয়নের ফুলবাড়ি চা বাগান, আলীনগর ইউনিয়নের আলীনগর, সুনছড়া ও কামারছড়া চা বাগান এবং রহিমপুর ইউনিয়নের দেওড়াছড়া চা বাগানের তালিকাভূক্ত চা শ্রমিকদের মাঝে অনুদানের এসব চেক বিতরণ করা হয়।
এছাড়াও রোববার বিকেলে মুজিববর্ষ উপলক্ষে সমাজসেবা অধিদফতর কর্তৃক বাস্তবায়নধীন চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে টেকসই নির্মাণ কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন চা-বাগান সমুহে ১৭ টি আবাসন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!