Logo
সংবাদ শিরোনাম :
ঝুঁকিপূর্ণ ২২৩ কেন্দ্রে বডি-অন ক্যামেরা, মৌলভীবাজারে ভোটের মাঠে থাকবেন ১,৬৪১ পুলিশ কমলগঞ্জের চা বাগানে যুবকের হাত-পা বাঁধা রক্তাক্ত মরদেহ উদ্ধার কমলগঞ্জে বিশেষ নিরাপত্তায় ৭৬টি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা কমলগঞ্জে বিএনপির নির্বাচনী জনসভা মৌলভীবাজার-৪ আসনে এসসিপি’র প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা নির্বাচনি প্রচারণায় বাধা ও হামলার অভিযোগ রিকশা প্রতীকের প্রার্থীর কমলগঞ্জের কৃতি সন্তান সৈয়দা আমিনা ফাহমিনের অতিরিক্ত সচিব পদে পদোন্নতি কৃষকের মাঠে ধানের শীষের প্রচারণা, নেতৃত্বে চেয়ারম্যান আবদাল ময়লার ভাগাড়ে দাঁড়িয়ে ইশতেহার: ‘দুর্ভোগ শেষের’ প্রতিশ্রুতি এনসিপি প্রার্থীর লাউয়াছড়া বনে ট্রেন বিকল: ছয় ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল শ্রীমঙ্গল সেন্ট মার্থাস কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ উৎসব কমলগঞ্জ সদর ইউনিয়নে রাস্তাঘাট–সেচ–স্বাস্থ্যসেবার সংকট, সমাধানের প্রতিশ্রুতি-মুজিবুর রহমান চৌধুরীর চা শ্রমিক–কৃষকের উন্নয়নে বিএনপির প্রতিশ্রুতি: শ্রীমঙ্গলে হুমায়ুন কবির সামাজিক বনায়নের জায়গায় পান বাগান, রাজকান্দিতে তীব্র ক্ষোভ শীতার্তদের পাশে আহমদনগর সমাজ কল্যাণ সংস্থা শবে বরাতে বালিগাঁওয়ে গরম শাহ (রহ.) মাজারে কবর জিয়ারতে হাজারো মানুষের ঢল কমলগঞ্জে কোয়াব কাপের ফাইনাল খেলা সম্পন্ন ; চ্যাম্পিয়ন রাহাত ফাইটার্স শ্রীমঙ্গলে সেন্ট মার্থাস উচ্চ বিদ্যালয়ের বর্ণাঢ্য বার্ষিক ক্রীড়া উৎসব পর্যটন স্পট শমশেরনগর গল্ফ মাঠে খনন: প্রতিবাদে উত্তাল এলাকা মৌলভীবাজার-৪ এ ভোটের লড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন ধানের শীষের প্রার্থী

কমলগঞ্জে শিক্ষায় রূপান্তর শীর্ষক একক বক্তৃতা অনুষ্ঠিত

রিপোটার : / ১৬০ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩

কমলকন্ঠ ডেস্ক ।।

কমলগঞ্জে ভাষা সৈনিক মোহাম্মদ ইলিয়াস এর স্মৃতির স্মরণে ‘শিক্ষায় রূপান্তর’ শীর্ষক একক বক্তৃতা অনুষ্ঠিত হয়েছে। কমলগঞ্জ উপজেলা সম্মিলিত শিক্ষক পরিষদ এর আয়োজনে শনিবার ৪ নভেম্বর দুপুর ১২টায় কমলগঞ্জ সরকারি গণমহাবিদ্যালয়ের অনার্স ভবনের ৪র্থ তলায় আয়োজিত অনুষ্ঠানে মুখ্য বক্তা হিসাবে বক্তব্য প্রদান করেন জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি-নায়েম এর উপ-পরিচালক অধ্যাপক স্বপন নাথ।

একক বক্তৃতায় অধ্যাপক স্বপন নাথ উচ্চশিক্ষাসহ শিক্ষার প্রতিটি ক্ষেত্রে গুণগত মান অর্জনের ওপর গুরুত্ব আরোপ করে বলেন, ‘শিক্ষায় রূপান্তর ঘটানোর জন্য সারা বিশ্বে যে চেষ্টা চলছে, তার অগ্রভাগে আমরা আছি। ইতিমধ্যে নতুন শিক্ষাক্রম চালু করা হয়েছে, যার মধ্য দিয়ে শিক্ষার্থীরা চিন্তা করতে ও সমস্যা সমাধান করতে শিখবে। তারা মননশীল এবং তারা মানবিক সৃজনশীল মানুষ হবে। তিনি বলেন, আমাদের শিক্ষার্থীরা যাতে সহযোগিতার মধ্য দিয়ে শিখতে পারে, সে সুযোগ তাদের করে দিতে হবে। এখন শিক্ষার পদ্ধতিটাই ভিন্ন করা হয়েছে। অর্থাৎ অভিজ্ঞতা বিনিময় করে শেখার মাধ্যমে তা প্রয়োগ করতে শিখবে। যুগপোযোগী নতুন কারিক্যুলামের আলোকে শিক্ষকগণ একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলা করবেন। তারা ভবিষ্যৎমুখী সুশিক্ষা প্রসারেও কার্যকরী ভূমিকা রাখবেন। গতানুগতিক পাঠদান ও কারিকুলাম থেকে বেরিয়ে এসে আমরা যে চতুর্থ শিল্পবিপ্লবের কথা বলছি, তার উপযোগী করে পাঠদান ও প্রশিক্ষণ দিতে হবে।

কমলগঞ্জ সরকারি গণমহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. কামরুজ্জামান মিঞার সভাপতিত্বে ও উপজেলা সম্মিলিত শিক্ষক পরিষদ এর সদস্য সচিব অধ্যাপক সেলিম আহমদ চৌধুরীর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার সরকারি মহিলা কলেজেরে অবসরপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক আব্দুল খালিক, প্রফেসর অবিনাশ আচার্য, কমলগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, কবি ও কথাসাহিত্যিক আতমল হোসেন নিপু প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা সম্মিলিত শিক্ষক পরিষদের আহ্বায়ক লেখক ও গবেষক আহমদ সিরাজ। অনুষ্টানে দুজন লেককের লেখা কিছু বই মুখ্য বক্তা নায়েম এর উপ-পরিচালক অধ্যাপক স্বপন নাথকে প্রদান করা হয়।

অনুষ্ঠানে বিভিন্ন প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পর্যায়সহ সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান ও কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক- শিক্ষার্থীরা প্রশ্ন, মতামত, প্রতিক্রিয়া ব্যক্ত করেন।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!