Logo
সংবাদ শিরোনাম :
রাতে সস্তা হোটেল, দিনে অপরাধ—কমলগঞ্জে অপহরণচেষ্টার ঘটনায় ধরা পড়ল চক্র কমলগঞ্জে দুষ্কৃতিকারীদের আগুনে গরুর ঘর ও ধানের গোলা পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৫ লাখ কমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন, ভূমিকম্প উদ্ধার ও অগ্নিনির্বাপণ মহড়া রমজান উপলক্ষে শ্রীমঙ্গলে দেড় সহস্রাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কমলগঞ্জে নারী অপহরণচেষ্টা, ভুক্তভোগীর বাড়িতে গিয়ে পুলিশকে কঠোর নির্দেশ এমপি হাজি মুজিবের কমলগঞ্জে উৎসবমুখর পরিবেশে ওয়াইসিজি’র সুবর্ণ জয়ন্তী উদযাপন কমলগঞ্জে প্রাইভেট কারে তুলে অপহরণের চেষ্টা, সাহসিকতায় রক্ষা পেলেন নারী লিটারে কম পেট্রোল বিক্রি: কমলগঞ্জে চার প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ শ্রীমঙ্গলে রঙের হাঁড়ি ভেঙে দোল উৎসবের উদ্বোধন, হাজারো ভক্তের মিলনমেলা কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা

কমলগঞ্জে কিশোরীকে হাত-পা বেঁধে ধর্ষণ

রিপোটার : / ৬৭৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ২৮ অক্টোবর, ২০২০

কমলকন্ঠ রিপোর্ট।। মৌলভীবাজারে কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের রাজকান্দি এলাকায় এক কিশোরী(১৪)কে ধরে নিয়ে হাত-পা বেঁধে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। কমলগঞ্জ থানা পুলিশ কিশোরীকে উদ্ধার করে চিকিৎসার জন্য মৌলভীবাজার হাসপাতালে প্রেরণ করেছে। মঙ্গলবার এ ঘটনাটি ঘটে।

বুধবার (২৮ অক্টোবর) এলাকাবাসী জানান, কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী দক্ষিণ কানাইদাসী গ্রামের এক কিশোরী চাচার বাড়ি থেকে বাড়িতে ফেরার পথে একই গ্রামের বখাটে শাকিল মিয়া তাকে জোর করে ধরে নিয়ে হাত-পা বেঁধে পার্শ্ববর্তী পাহাড়ি টিলায় ধর্ষণ করে। পরে এলাকাবাসী পাহাড়ি টিলায় গেলে সেখানে মেয়েটিকে হাত পা বাঁধা অবস্থায় দেখতে পান। ঘটনাটি স্থানীয় ইউপি চেয়ারম্যানকে জানালে তিনি পুলিশকে খবর দেন। কিশোরীর বাবা জানান, কিশোরীকে জোর পূর্বক তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়েছে।

খবর পেয়ে কমলগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে ও কিশোরীকে উদ্ধার করে চিকিৎসার জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে প্রেরণ করেছে।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!