Logo

প্রতীমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্ত হলো শারদীয় দুর্গোৎসব

Reporter Name / ২২২ Time View
Update : মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩

বিশেষ প্রতিনিধি :
কমলগঞ্জ উপজেলায় প্রতীমা বিসর্জনের মধ্য দিয়ে ৫দিনব্যাপী শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি ঘটেছে।

আজ ২৪ শে অক্টোবর মঙ্গলবার বিকেলে বিজয়া দশমী তিথিতে ধলাই, লাঘাটা, ফরকা, ক্ষিরণীসহ বিভিন্ন নদ-নদী, দিঘী, জলাশয় ও পুকুরে ১৪৬টি সার্বজনীন ও ১৭টি ব্যক্তিগতসহ মোট ১৬৩টি পূজামন্ডপের প্রতীমা যার যার সুবিধামতো স্থানে বিসর্জনের মধ্য দিয়ে ৫ দিনব্যাপী শারদীয় দুর্গোৎসব সম্পন্ন হয়েছে।

কমলগঞ্জ উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করে ভক্ত-পূজারিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার নিরাজ কুমার জসওয়াল, মৌলভীবাজারের পুলিশ সুপার মো: মনজুর আহমদ, পিপিএম (বার), কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার জয়নাল আবেদীন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আছলম ইকবাল মিলন, সাধারণ সম্পাদক এড. এ.এস.এম আজাদুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রামভজন কৈরী, মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো: জুয়েল আহমদ, কমলগঞ্জ থানার ওসি সঞ্জয় সঞ্জয় চক্রবর্তী, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি আশু রঞ্জন দাশ, সাধারণ সম্পাদক মহিম দে, জেলা ও উপজেলা প্রশাসনের পদস্থ কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, জনপ্রতিনিধি, উপজেলা প‚জা উদযাপন পুরষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।
উপজেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি শ্যামল চন্দ্র দাশ ও সাধারণ সম্পাদক প্রনীত রঞ্জন দেবনাথ এবং পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি বিশ্বজিৎ রায়, হিন্দু মহাজোট মৌলভীবাজার জেলা কমিটির নির্বাহী সভাপতি সুব্রত দেবরায় সঞ্জয় এবারের শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু, শান্তিপূর্ণ ও কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সম্পন্ন হওয়ায় আইন শৃংখলা বাহিনী, বিভিন্ন গোয়েন্দা সংস্থা, প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক, সুশীল সমাজসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।


More News Of This Category
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!