Logo
সংবাদ শিরোনাম :
রাতে সস্তা হোটেল, দিনে অপরাধ—কমলগঞ্জে অপহরণচেষ্টার ঘটনায় ধরা পড়ল চক্র কমলগঞ্জে দুষ্কৃতিকারীদের আগুনে গরুর ঘর ও ধানের গোলা পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৫ লাখ কমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন, ভূমিকম্প উদ্ধার ও অগ্নিনির্বাপণ মহড়া রমজান উপলক্ষে শ্রীমঙ্গলে দেড় সহস্রাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কমলগঞ্জে নারী অপহরণচেষ্টা, ভুক্তভোগীর বাড়িতে গিয়ে পুলিশকে কঠোর নির্দেশ এমপি হাজি মুজিবের কমলগঞ্জে উৎসবমুখর পরিবেশে ওয়াইসিজি’র সুবর্ণ জয়ন্তী উদযাপন কমলগঞ্জে প্রাইভেট কারে তুলে অপহরণের চেষ্টা, সাহসিকতায় রক্ষা পেলেন নারী লিটারে কম পেট্রোল বিক্রি: কমলগঞ্জে চার প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ শ্রীমঙ্গলে রঙের হাঁড়ি ভেঙে দোল উৎসবের উদ্বোধন, হাজারো ভক্তের মিলনমেলা কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা

রাজনগর উপজেলা পরিষদের ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন

রিপোটার : / ৬৯৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০

কমলকন্ঠ রিপোর্ট ।। মৌলভীবাজারের রাজনগর উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুম নির্মাণ কাজের ভিত্তি প্রস্থর স্থাপন ও নির্মিত তিনটি সরকারী প্রাথমিক বিদ্যালয় ভবনের উদ্বোধন করা হয়েছে।

সম্প্রসারিত ভবন নির্মাণ কাজ ও বিদ্যালয় ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজনগর মৌলভীবাজার আসনের সংসদ সদস্য নেছার আহমদ।

এসময় নব নির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমানও উপস্থিত ছিলেন।

উপজেলা প্রকৌশল অফিস সূত্রে জানা যায়, রাজনগর উপজেলা পরিষদের ভবন সংকটের কারণে বেশ কয়েকটি দপ্তর উপজেলা সদরের বিভিন্ন জায়গায় অফিস করছিল। এতে সাধারণ মানুষের পাশাপশি সংশ্লিষ্ট কর্মকর্তারাও ছিলেন দূর্ভোগের মধ্যে। অবশেষ উপজেলা পরিষদের সম্প্রসারিত ভবন নির্মাণ কাজের মধ্য দিয়ে এ সমস্যার লাঘব হবে।

বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুম ৭ কোটি ৬২ লাখ ৮৯ হাজার টাকা ব্যয়ে নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে রাজনগর উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা পাল, জেলার নির্বাহী প্রকৌশলী আজিম উদ্দিন সরদার, রাজনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ঊর্মি রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান আলাল মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তি চক্রবর্তী, উপজেলা প্রকৌশলী আবুল হাসানাত মহীউদ্দীন, রাজনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসিম, উপজেলা আওামীলীগের সভাপতি আলহাজ্ব মিছবাহুদ্দোজা, সাধারণ সম্পাদক মনসুরনগর ইউপি চেয়ারম্যান মিলন বখত, সদর ইউপি চেয়ারম্যান দেওয়ান খয়রুল মজিদ সালেক, কামারচাক ইউপি চেয়ারম্যান নজমুল হক সেলিম, মুন্সিবাজার ইউপি চেয়ারম্যান ছালেক মিয়া, পাঁচগাঁও ইউপি চেয়ারম্যান শামসুর নুর আজাদ, ফতেহপুর ইউপি চেয়ারম্যান নকুল চন্দ্র দাস প্রমূখ।

পরে উপজেলার ৯৪ লক্ষ ২৮ হাজার ৪০৯ টাকা ব্যয়ে বিচইনকীর্তি, ৯১ লক্ষ ৯৩ হাজার ১০৬ টাকা ব্যয়ে দেবীপুর ও ৮৪ লক্ষ ৫৫ হাজার ৭১৭ টাকা ব্যয়ে নির্মিত জগন্নাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় উদ্বোধন করেন নেছার আহমদ এমপি।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) -র বাস্থবায়নে ঠিকাদারি প্রতিষ্ঠান মিম ডেভলপমেন্ট ইঞ্জিনিয়ারিং লিঃ মাধ্যমে প্রাক্কলিত মূল্য ৭ কোটি ৬২ লাখ ৮৯ হাজার ও চুক্তি মূল্য ৭ কোটি ২৩ লাখ ৪৫ হাজার ২৯৫ টাকা ব্যয়ে সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুম নির্মাণ কাজ সম্পন্ন হবে।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!