Logo
সংবাদ শিরোনাম :
রাতে সস্তা হোটেল, দিনে অপরাধ—কমলগঞ্জে অপহরণচেষ্টার ঘটনায় ধরা পড়ল চক্র কমলগঞ্জে দুষ্কৃতিকারীদের আগুনে গরুর ঘর ও ধানের গোলা পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৫ লাখ কমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন, ভূমিকম্প উদ্ধার ও অগ্নিনির্বাপণ মহড়া রমজান উপলক্ষে শ্রীমঙ্গলে দেড় সহস্রাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কমলগঞ্জে নারী অপহরণচেষ্টা, ভুক্তভোগীর বাড়িতে গিয়ে পুলিশকে কঠোর নির্দেশ এমপি হাজি মুজিবের কমলগঞ্জে উৎসবমুখর পরিবেশে ওয়াইসিজি’র সুবর্ণ জয়ন্তী উদযাপন কমলগঞ্জে প্রাইভেট কারে তুলে অপহরণের চেষ্টা, সাহসিকতায় রক্ষা পেলেন নারী লিটারে কম পেট্রোল বিক্রি: কমলগঞ্জে চার প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ শ্রীমঙ্গলে রঙের হাঁড়ি ভেঙে দোল উৎসবের উদ্বোধন, হাজারো ভক্তের মিলনমেলা কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা

সন্ত্রাসী হামলায় সাবেক মহিলা ইউপি সদস্য গুরুতর আহত

রিপোটার : / ৭২৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০

কমলকন্ঠ রিপোর্ট ।। পূর্ব বিরোধের জের ধরে সন্ত্রাসী হামলায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ২নং পতনঊষার ইউনিয়নের ধুপাটিলা গ্রামের মুক্তিযোদ্ধা ও আওয়ামীলীগ নেতা নজরুল ইসলামের স্ত্রী, সাবেক মহিলা ইউপি সদস্য, আওয়ামীলীগ নেত্রী নুরজাহান ইসলাম (৫৮) গুরুতর আহত হয়েছেন। ২০ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় পতনঊষার ইউনিয়নের ধূপাটিলা গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত নুরজাহান ইসলামকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে প্রথমে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার অবনতি হওয়ায় মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে প্রেরণ করা হয়।

গুরুতর আহত সাবেক মহিলা ইউপি সদস্যার পতনঊষার ইউনিয়ন যুবলীগ নেতা বদরুল ইসলাম রুবেল জানান, জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে মঙ্গলবার সকালে ও দুপুরে পার্শ্ববর্তী বাড়ির মৃত করামত উল্যার ছেলে প্রবাস ফেরত জসিম মিয়া (৪২) তাদের বাড়িতে গিয়ে আমার মাকে হুমকি প্রদান করে। সন্ধ্যায় আমার মা পাওনা ১ লক্ষ টাকা দিতে গ্রামের ব্যবসায়ী সনওয়ার মিয়ার দোকানে যান। এ সময় কোন কিছু বুঝে উঠার আগে পূর্ব পরিকল্পিতভাবে জসিম মিয়া ও তার সহযোগিরা লোহার রড দিয়ে আমার মায়ের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে রক্তাক্ত জখম করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন নুরজাহান ইসলামকে উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে প্রেরণ করা হয়। এ ঘটনায় কমলগঞ্জ থানায় অভিযোগ দেয়ার প্রস্তুতি চলছে।

খবর পেয়ে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গুরুতর আহত সাবেক মহিলা ইউপি সদস্য, আওয়ামীলীগ নেত্রী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য নুরজাহান ইসলামকে দেখতে যান কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আছলম ইকবাল মিলন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, কমলগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নানসহ যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।

এ ব্যাপারে জানতে চাইলে অভিযুক্ত জসিম উদ্দিনকে পাওয়া না গেলেও তার বড় ভাই নঈমুল আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, জমি সংক্রান্ত পূর্ব বিরোধ রয়েছে। তবে এ ধরণের হামলা ও মারধর মোটেই ঠিক হয়নি। আমি নিজেও এ ঘটনায় মর্মাহত।

কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমান বলেন, এ ঘটনাটি আমি অবগত হয়েছি। তবে এখন পর্যন্ত থানায় কোন লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্তক্রমে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!