Logo
সংবাদ শিরোনাম :
রাতে সস্তা হোটেল, দিনে অপরাধ—কমলগঞ্জে অপহরণচেষ্টার ঘটনায় ধরা পড়ল চক্র কমলগঞ্জে দুষ্কৃতিকারীদের আগুনে গরুর ঘর ও ধানের গোলা পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৫ লাখ কমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন, ভূমিকম্প উদ্ধার ও অগ্নিনির্বাপণ মহড়া রমজান উপলক্ষে শ্রীমঙ্গলে দেড় সহস্রাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কমলগঞ্জে নারী অপহরণচেষ্টা, ভুক্তভোগীর বাড়িতে গিয়ে পুলিশকে কঠোর নির্দেশ এমপি হাজি মুজিবের কমলগঞ্জে উৎসবমুখর পরিবেশে ওয়াইসিজি’র সুবর্ণ জয়ন্তী উদযাপন কমলগঞ্জে প্রাইভেট কারে তুলে অপহরণের চেষ্টা, সাহসিকতায় রক্ষা পেলেন নারী লিটারে কম পেট্রোল বিক্রি: কমলগঞ্জে চার প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ শ্রীমঙ্গলে রঙের হাঁড়ি ভেঙে দোল উৎসবের উদ্বোধন, হাজারো ভক্তের মিলনমেলা কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা

চাতলাপুরে ল্যাট্রিনের গর্ত থেকে ছাগল তুলতে গিয়ে ২ যুবকের মৃত্যু

রিপোটার : / ৬৯৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২০

কমলকন্ঠ রিপোর্ট ।। ল্যাট্রিনের জন্য তৈরী গভীর গর্তে পড়া দু’টি ছাগল উদ্ধার করতে গিয়ে ২ চা শ্রমিক যুবকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে কমলগঞ্জ অগ্নিনির্বাপক দল নিহত ২ যুবকের লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। শুক্রবার বিকাল ৩টায় মৌলভীবাজারের কুলাউড়া উপজেলাধীন চাতলাপুর চা বাগানের এ ঘটনায় বিকাল ৫টায় তাদের লাশ উদ্ধার করা হয়।

চাতলাপুর চা বাগান কর্তৃপক্ষ ও বাগান পঞ্চায়েত নেতৃবৃন্দরা জানান, চা বাগানের বাউরী টিলায় রাবন বাউরীর ঘরের পিছনে ল্যাট্রিনের জন্য গভীর গর্তে দু’টি ছাগল পড়ে যায়। দুপুর ২টায় ছাগল দু’টি উদ্ধার করতে মই দিয়ে গর্তে নামে দুর্গাচরন বাউরী (৪৫)। কিছুক্ষণ অপেক্ষা করে দুর্গাচরনকে উঠতে না দেখে আবারও গর্তে নামে রাজু বাউরী (২৫)। পরবর্তীতে আরও দুই যুবক মই দিয়ে গর্তে নামতে চাইলে অর্ধেক গর্তে নামার পর ভয় পেয়ে উপরে উঠে আসে।

পরে খবর পেয়ে বাগান ম্যানেজমেন্ট ও চা বাগান পঞ্চায়েত নেতৃবৃন্দরা ঘটনাস্থলে আসেন। অবস্থা দেখে কমলগঞ্জ অগ্নিনির্বাপক দলকে খবর দেয়া হয়। বিকাল ৪টায় ঘটনাস্থলে অগ্নিনির্বাপক দল এসে অভিযান চালিয়ে বিকাল ৫টায় দুই যুবকের মৃত দেহ উদ্ধার করা হয়। চার সন্তানের জনক নিহত দুর্গাচরন বাউরী চাতলাপুর চা বাগানের মোহন বাউরীর ছেলে ও রাজু বাউরী একই বাগানের রাবন বাউরীর ছেলে।

চাতলাপুর চা বাগান পঞ্চায়েত সভাপতি সাধন বাউরী বলেন, গর্তে পড়া ছাগল উদ্ধার করতে গিয়ে চা বাগানের দুই যুবকের মৃত্যু হয়। কমলগঞ্জ অগ্নিনির্বাপক দলের ইনচার্জ মো. আব্দুল কাদির সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে দুই জনের মৃত দেহ উদ্ধার করা হয়। গভীর গর্ত থাকায় অক্সিজেনের অভাবে এই দুই যুবকের মৃত্যু হয়েছে। কুলাউড়া থানার অফিসার ইনচার্জ ইয়ার্দুস হাসান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তাদের সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!