Logo
সংবাদ শিরোনাম :
রাতে সস্তা হোটেল, দিনে অপরাধ—কমলগঞ্জে অপহরণচেষ্টার ঘটনায় ধরা পড়ল চক্র কমলগঞ্জে দুষ্কৃতিকারীদের আগুনে গরুর ঘর ও ধানের গোলা পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৫ লাখ কমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন, ভূমিকম্প উদ্ধার ও অগ্নিনির্বাপণ মহড়া রমজান উপলক্ষে শ্রীমঙ্গলে দেড় সহস্রাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কমলগঞ্জে নারী অপহরণচেষ্টা, ভুক্তভোগীর বাড়িতে গিয়ে পুলিশকে কঠোর নির্দেশ এমপি হাজি মুজিবের কমলগঞ্জে উৎসবমুখর পরিবেশে ওয়াইসিজি’র সুবর্ণ জয়ন্তী উদযাপন কমলগঞ্জে প্রাইভেট কারে তুলে অপহরণের চেষ্টা, সাহসিকতায় রক্ষা পেলেন নারী লিটারে কম পেট্রোল বিক্রি: কমলগঞ্জে চার প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ শ্রীমঙ্গলে রঙের হাঁড়ি ভেঙে দোল উৎসবের উদ্বোধন, হাজারো ভক্তের মিলনমেলা কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা

বড়লেখায় তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২

রিপোটার : / ৮৯০ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০

কমলকন্ঠ রিপোর্ট ।। মৌলভীবাজারের বড়লেখায় এক তরুণীকে (১৮) ধর্ষণের অভিযোগে করা মামলায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় পৃথকস্থান থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন-উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের বাদেপুকুরিয়া গ্রামের মৃত রফিক উদ্দিনের ছেলে দেলোয়ার হোসেন (২৫) ও উপজেলার চুকারপুঞ্জি গ্রামের মাসুক মিয়ার ছেলে আলী আহমদ (১৮)। 

এদিকে শনিবার (১০ অক্টোবর) সকালে নির্যাতনের শিকার ওই তরুণীকে ডাক্তারি পরীক্ষার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

মামলা ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, ওই তরুণী ছোটবেলা থেকে নানা বাড়িতে বসবাস করেন। বৃহস্পতিবার তিনি খালার বাড়ি বেড়াতে যান। রাতে নানা বাড়ি থেকে খবর আসে তার নানা অসুস্থ। অসুস্থ নানাকে দেখতে শুক্রবার সকালে খালার বাড়ি থেকে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হন। শাহবাজপুর বাজারে আসার পর তরুণীর খালাতো ভাই সিএনজি চালক আলী আহমদের গাড়িতে তাকে তুলে দেন। পথে সিএনজি চালক আলী শাহবাজপুর বাজারের পাহারাদার দেলোয়ারকে গাড়িতে উঠান। একপর্যায়ে গাড়িতে দেলোয়ার তরুণীকে ধর্ষণের চেষ্টা চালান। এ অবস্থায় তরুণী গাড়ি থেকে নামার চেষ্টা করলে সিএনজি চালকের সহযোগিতায় দেলোয়ার জোর করে তাকে আতুয়া এলাকার নির্জন স্থানে নিয়ে যান। পরে সেখানে দেলোয়ার তাকে ধর্ষণ করেন। এসময় স্থানীয় ইসলামপুর এলাকা থেকে একটি মোটরসাইকেলে লোকজন আসলে তারা দুজন ওই তরুণীকে সেখানে রেখে পালিয়ে যায়। নানা বাড়ি না যাওয়ায় তাকে খুঁজতে গিয়ে খালাতো ভাই ও স্থানীয় লোকজন আতুয়া এলাকায় পেয়ে উদ্ধার করেন। এ ঘটনায় দুপুরে ধর্ষক দেলোয়ার ও সহযোগিতার অভিযোগে আলীর বিরুদ্ধে থানায় মামলা করেন তরুণী। মামলার পরিপ্রেক্ষিতে শাহবাজপুর তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (পুলিশ পরিদর্শক) মোহাম্মদ মোশাররফ হোসেনের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে সন্ধ্যায় পৃথকস্থান থেকে অভিযুক্ত দুজনকে গ্রেফতার করে।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন সরদার শনিবার (১০ অক্টোবর) দুপুরে বলেন, ধর্ষণের অভিযোগ এনে এক তরুণী থানায় দুজনের বিরুদ্ধে মামলা করেছেন। মামলার পরই পুলিশ দুজনকে গ্রেফতার করেছে। তাদের দুজনকে আদালতে পাঠানো হয়েছে।’


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!