Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জের ৯ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ করলেন এমপি হাজ্বী মুজিব রাতে সস্তা হোটেল, দিনে অপরাধ—কমলগঞ্জে অপহরণচেষ্টার ঘটনায় ধরা পড়ল চক্র কমলগঞ্জে দুষ্কৃতিকারীদের আগুনে গরুর ঘর ও ধানের গোলা পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৫ লাখ কমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন, ভূমিকম্প উদ্ধার ও অগ্নিনির্বাপণ মহড়া রমজান উপলক্ষে শ্রীমঙ্গলে দেড় সহস্রাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কমলগঞ্জে নারী অপহরণচেষ্টা, ভুক্তভোগীর বাড়িতে গিয়ে পুলিশকে কঠোর নির্দেশ এমপি হাজি মুজিবের কমলগঞ্জে উৎসবমুখর পরিবেশে ওয়াইসিজি’র সুবর্ণ জয়ন্তী উদযাপন কমলগঞ্জে প্রাইভেট কারে তুলে অপহরণের চেষ্টা, সাহসিকতায় রক্ষা পেলেন নারী লিটারে কম পেট্রোল বিক্রি: কমলগঞ্জে চার প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ শ্রীমঙ্গলে রঙের হাঁড়ি ভেঙে দোল উৎসবের উদ্বোধন, হাজারো ভক্তের মিলনমেলা কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২

‘ক্ষণজন্মা পুরুষ আঃ নূর মাষ্টার বেঁচে থাকবেন তাঁর কর্মের মাধ্যমে’

রিপোটার : / ৭১২ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ৭ অক্টোবর, ২০২০

কমলকন্ঠ রিপোর্ট ।। মৌলভীবাজারের কমলগঞ্জের গ্রামীণ জনপদের বহুমুখী প্রতিভার অধিকারী জনকল্যাণে নিবেদিত এক মানবদরদী, মুক্তিযুদ্ধের সংগঠক, প্রবীন আওয়ামীলীগ নেতা, শিক্ষানুরাগী, সালিশ বিচারক সদ্য প্রয়াত আব্দুন নূর মাষ্টার স্মরণে নাগরিক শোকসভায় বক্তারা বলেছেন, ক্ষণজন্মা পুরুষ আং নূর মাষ্টার বেঁচে থাকবেন তাঁর কর্মের মাধ্যমে। তিনি এলাকার শিক্ষার প্রসারে কাজ করেছেন আমৃত্যু। তাঁর কাজের মাধ্যমে বেঁচে থাকবেন তিনি।”

সদ্য প্রয়াত এই গুণী ব্যক্তি আং নূর মাষ্টার নাগরিক শোকসভা কমিটির আয়োজনে গত মঙ্গলবার সন্ধ্যায় পতনঊষার মাইজগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নাগরিক শোকসভা’র আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ ও অনুমিত হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড, মো, আব্দুস শহীদ এমপি।
আং নূর মাষ্টার নাগরিক শোকসভা কমিটির আহবায়ক পতনঊষার ইউপি চেয়ারম্যান প্রকৌশলী তওফিক আহমদ বাবুর সভাপতিত্বে ও সদস্য সচিব কমরেড সিকন্দর আলীর সঞ্চালনায় আলোচনায় অংশ নেন কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমান, উপজেলা বিআরডিবির সাবেক চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ বুলবুল, অধ্যক্ষ ফয়েজ আহমদ, প্রভাষক মো: আব্দুল আহাদ, আওয়ামীলীগ নেতা ইলিয়াছুর রহমান মহরম, বিএনপি নেতা অলি আহমদ খান, উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আমিনুল ইসলাম চৌধুরী, কবি শহীদ সাগ্নিক, ডা: রাকেস মোহান্ত, অবসরপ্রাপ্ত শিক্ষক সাবেক মেম্বার এনামুল হক, যুবলীগ নেতা শামসুর রহমান, আবুল বশর জিল্লুর, বদরুল ইসলাম রুবেল, কবি জয়নাল আবেদীন, কমরেড আফরোজ আলী, মাসুক আহমদ, ছাত্রলীগ নেতা এইচ আই ইমন, মরহুম আং নূর মাষ্টারের ছোট ছেলে ডা: কামরুল ইসলাম শিপু প্রমুখ।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!