Logo
সংবাদ শিরোনাম :
রাতে সস্তা হোটেল, দিনে অপরাধ—কমলগঞ্জে অপহরণচেষ্টার ঘটনায় ধরা পড়ল চক্র কমলগঞ্জে দুষ্কৃতিকারীদের আগুনে গরুর ঘর ও ধানের গোলা পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৫ লাখ কমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন, ভূমিকম্প উদ্ধার ও অগ্নিনির্বাপণ মহড়া রমজান উপলক্ষে শ্রীমঙ্গলে দেড় সহস্রাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কমলগঞ্জে নারী অপহরণচেষ্টা, ভুক্তভোগীর বাড়িতে গিয়ে পুলিশকে কঠোর নির্দেশ এমপি হাজি মুজিবের কমলগঞ্জে উৎসবমুখর পরিবেশে ওয়াইসিজি’র সুবর্ণ জয়ন্তী উদযাপন কমলগঞ্জে প্রাইভেট কারে তুলে অপহরণের চেষ্টা, সাহসিকতায় রক্ষা পেলেন নারী লিটারে কম পেট্রোল বিক্রি: কমলগঞ্জে চার প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ শ্রীমঙ্গলে রঙের হাঁড়ি ভেঙে দোল উৎসবের উদ্বোধন, হাজারো ভক্তের মিলনমেলা কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা

কমলগঞ্জে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

রিপোটার : / ৬৬৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০

কমলকন্ঠ রিপোর্ট ।।

“সংকটকালে তথ্য পেলে, জনগণের মুক্তি মেলে ও “ তথ্য অধিকার, সংকটে হাতিয়ার ” এই স্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২০ পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার ২৮ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১টায় কমলগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কমলগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা সহকারি কমিশনার (ভূমি) নাসরিন চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম। আলোচনা সভায় উপজেলা পরিষদের বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের সচিব ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভার শুরুতেই বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের সচিববৃন্দ জনগণের তথ্য জানার অধিকার নিশ্চিতকরণে যে সব কাজ করেন তা সভায় উপস্থাপন করেন। আলোচনা সভায় প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান ও সভাপতি সহকারি কমিশনার (ভূমি) নাসরিন চৌধুরী বলেন, সাংবাদিক ও জনগণের তথ্য জানার অধিকারকে নিশ্চিতকরণে সরকার ২০০৯ সালে তথ্য অধিকার আইন পাশ করেছে। তাই বিধি মোতাবেক আবেদনক্রমে এসব তথ্য জানা যাবে ২০ কার্য দিবসের মধ্যে।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!