Logo
সংবাদ শিরোনাম :
রাতে সস্তা হোটেল, দিনে অপরাধ—কমলগঞ্জে অপহরণচেষ্টার ঘটনায় ধরা পড়ল চক্র কমলগঞ্জে দুষ্কৃতিকারীদের আগুনে গরুর ঘর ও ধানের গোলা পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৫ লাখ কমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন, ভূমিকম্প উদ্ধার ও অগ্নিনির্বাপণ মহড়া রমজান উপলক্ষে শ্রীমঙ্গলে দেড় সহস্রাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কমলগঞ্জে নারী অপহরণচেষ্টা, ভুক্তভোগীর বাড়িতে গিয়ে পুলিশকে কঠোর নির্দেশ এমপি হাজি মুজিবের কমলগঞ্জে উৎসবমুখর পরিবেশে ওয়াইসিজি’র সুবর্ণ জয়ন্তী উদযাপন কমলগঞ্জে প্রাইভেট কারে তুলে অপহরণের চেষ্টা, সাহসিকতায় রক্ষা পেলেন নারী লিটারে কম পেট্রোল বিক্রি: কমলগঞ্জে চার প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ শ্রীমঙ্গলে রঙের হাঁড়ি ভেঙে দোল উৎসবের উদ্বোধন, হাজারো ভক্তের মিলনমেলা কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা

 অনৈতিক সম্পর্কের ছবি দেখিয়ে টাকা আদায়ের অভিযোগে কমলগঞ্জে যুবক আটক 

রিপোটার : / ২৯৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩

কমলকন্ঠ ডেস্ক ।।

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষারে প্রবাসীর স্ত্রীর সাথে যুবকের ন গ্ন ছবি এডিট করে ভয় দেখিয়ে চাঁদা আদায়ের অভিযোগে পুলিশ এক যুবককে আটক করার খবর পাওয়া গেছে। এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। জড়িত থাকার অভিযোগে এরিমধ্যে এক যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার (২৫ সেপ্টেম্ব) রাতে শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক কাশী শর্মার নের্তৃত্বে একদল পুলিশ অভিযুক্ত আকলিছ মিয়াকে আটক করে থানায় নিয়ে আসে।

কমলগঞ্জ থানায় দায়ের করা অভিযোগে জানা যায়, পতনঊষার ইউনিয়নের ধুপাটিলা গ্রামের সৌদি প্রবাসীর স্ত্রী ৩ সন্তানের মা (৩৮) তার সৎ শাশুড়ীর সাথে একই বাড়িতে বসবাস করেন। সৎ শাশুড়ী প্রায়ই নানাভাবে নির্যাতন করতেন। এরিমধ্যে সৎ শাশুড়ীর সহযোগিতায় ধুপাটিলা গ্রামের মালিক মিয়ার ছেলে আকলিছ মিয়ার (৩৫) সাথে
এডিট করা ন গ্ন ছবি দেখিয়ে চাঁদা দাবী করে।

অভিযোগকারী তার অভিযোগে উল্লেখ করেন, স্বামীর সংসার ও সন্তানদের কথা চিন্তা করে আকলিছ মিয়া ও তার সৎ শাশুড়ী রাবিয়া বেগম গংদের চাহিদা মতো নিজের ব্যবহারের এক ভরি ষোল আনা ওজনের স্বর্ণালংকার যার বাজার মূল্য ১ লক্ষ ৬০ হাজার টাকা প্রদান করে। এগুলো নিয়ে প্রতারক চক্রটি ক্ষান্ত হয়নি। তার আরো টাকা দাবী করে। টাকা দিতে আপরগতা প্রকাশ করলে তাদের পূর্বে এডিট করা অশ্লীল ছবিগুলো প্রবাসে অবস্থানরত স্বামীর মোবাইলে পাঠায়।

পরে বিবাদীরা একজোট হয়ে গত ৮ সেপ্টেম্বর রাতে অনৈতিক সর্ম্পকের অভিযোগ তোলে প্রবাসীর স্ত্রী ও সন্তানদের বাড়ী থেকে বের করে দেয়। এ ঘটনায় ভুক্তভোগি প্রবাসীর স্ত্রী বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে কমলগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। 

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!