Logo
সংবাদ শিরোনাম :
রাতে সস্তা হোটেল, দিনে অপরাধ—কমলগঞ্জে অপহরণচেষ্টার ঘটনায় ধরা পড়ল চক্র কমলগঞ্জে দুষ্কৃতিকারীদের আগুনে গরুর ঘর ও ধানের গোলা পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৫ লাখ কমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন, ভূমিকম্প উদ্ধার ও অগ্নিনির্বাপণ মহড়া রমজান উপলক্ষে শ্রীমঙ্গলে দেড় সহস্রাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কমলগঞ্জে নারী অপহরণচেষ্টা, ভুক্তভোগীর বাড়িতে গিয়ে পুলিশকে কঠোর নির্দেশ এমপি হাজি মুজিবের কমলগঞ্জে উৎসবমুখর পরিবেশে ওয়াইসিজি’র সুবর্ণ জয়ন্তী উদযাপন কমলগঞ্জে প্রাইভেট কারে তুলে অপহরণের চেষ্টা, সাহসিকতায় রক্ষা পেলেন নারী লিটারে কম পেট্রোল বিক্রি: কমলগঞ্জে চার প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ শ্রীমঙ্গলে রঙের হাঁড়ি ভেঙে দোল উৎসবের উদ্বোধন, হাজারো ভক্তের মিলনমেলা কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা

বড়লেখায় যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা : হামলাকারী আটক

রিপোটার : / ৭৩৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০

কমলকন্ঠ রিপোর্ট ।।

মৌলভীবাজারের বড়লেখায় পূর্বশত্রুতার জেরে ধরে শামসুজ্জামান নামে এক ব্যক্তি এমাদ আহমদ চৌধুরী নামে এক যুবককে দা দিয়ে উপর্যুপরি কুপিয়ে গুরুতর আহত করেছে। শনিবার রাতে উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের সুনাই নতুন বাজারে এ ঘটনা ঘটে। আহত এমাদ আহমদ চৌধুরী বিয়ানীবাজারের মুড়িয়া ইউনিয়নের নওয়াগ্রামের মৃত মুক্তিযোদ্ধা টুনু মিয়ার ছেলে। রোববার পুলিশ হামলাকারী শামসুজ্জামানকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে।

বড়লেখার শাহবাজপুর তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাকারী শামসুজ্জামানকে গ্রেফতার করেছে। সে বিয়ানীবাজার উপজেলার নয়াগ্রামের মৃত ফরিজ আলীর ছেলে। এব্যাপারে আহত যুবকের চাচাতো ভাই আব্দুল হক বড়লেখা থানায় মামলা করেন।

জানা গেছে, শনিবার রাতে বড়লেখার উত্তর শাহবাজপুর ইউনিয়নের সুনাই নতুন বাজারে এমাদ আহমদ চৌধুরী পিয়াজী দোকানে চানা-পিয়াজু খাওয়ার সময় হঠাৎ নওয়াগ্রামের শামসুজ্জামান ধারালো দা দিয়ে এলোপাতাড়ি ভাবে কোপাতে থাকে । দায়ের কোপে এমাদের মাথা ও মুখে মারাত্মক জখম হয়। প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থা গুরুতর হওয়ার রাতেই তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

এদিকে ঘটনার খবর পেয়ে শাহবাজপুর তদন্ত কেন্দ্রের এসআই রতন কুমার হালদারের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল থেকে আসামী শামসুজ্জামানকে গ্রেফতার করে।

আহত এমাদের ভাই রাহাত আহমদ চৌধুরী জানান, পূর্ব শত্রুতার জের ধরে খুন করার উদ্দেশ্যে শামসুজ্জামান এমাদকে ধারালো দা দিয়ে কোপাতে থাকে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বিয়ানীবাজার হাসপাতালে ভর্তি করেন। পরে ওসমানীতে স্থানান্তর করা হয়েছে। তার অবস্থা আশংকাজনক।

শাহবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর মো. মোশাররফ হোসেন জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ হামলাকারী শামসুজ্জামানকে গ্রেফতার করেছে। রোববার আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!