Logo
সংবাদ শিরোনাম :
রাতে সস্তা হোটেল, দিনে অপরাধ—কমলগঞ্জে অপহরণচেষ্টার ঘটনায় ধরা পড়ল চক্র কমলগঞ্জে দুষ্কৃতিকারীদের আগুনে গরুর ঘর ও ধানের গোলা পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৫ লাখ কমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন, ভূমিকম্প উদ্ধার ও অগ্নিনির্বাপণ মহড়া রমজান উপলক্ষে শ্রীমঙ্গলে দেড় সহস্রাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কমলগঞ্জে নারী অপহরণচেষ্টা, ভুক্তভোগীর বাড়িতে গিয়ে পুলিশকে কঠোর নির্দেশ এমপি হাজি মুজিবের কমলগঞ্জে উৎসবমুখর পরিবেশে ওয়াইসিজি’র সুবর্ণ জয়ন্তী উদযাপন কমলগঞ্জে প্রাইভেট কারে তুলে অপহরণের চেষ্টা, সাহসিকতায় রক্ষা পেলেন নারী লিটারে কম পেট্রোল বিক্রি: কমলগঞ্জে চার প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ শ্রীমঙ্গলে রঙের হাঁড়ি ভেঙে দোল উৎসবের উদ্বোধন, হাজারো ভক্তের মিলনমেলা কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা

কমলগঞ্জে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু

রিপোটার : / ৯৮৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০


কমলকন্ঠ রিপোর্ট ।। মৌলভীবাজারের কমলগঞ্জে খুঁটির টানা তারে আর্থিং লাইনে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৮টায় আদমপুর ইউনিয়নের ছনগাঁও গ্রামে মৌলভীবাজার পল্লী বিদ্যুতের আর্থিং লাইনে বিদ্যুতায়িত হলে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক জিলন মিয়া (২৭) নামে এক যুবকের মৃত্যু নিশ্চিত করেন।
স্থানীয় গ্রামবাসী জানান, আদমপুর ইউনিয়নের ছনগাঁও গ্রামের গোপাল সিংহের বাড়ির সামনে মূল সড়কের উপর দিয়ে মৌলভীবাজার পল্লী বিদ্যুতের লাইন টানা রয়েছে। বিদ্যুৎ লাইনের খুঁটির সাথে টানা তারের মাধ্যমে আর্থিং লাইন সংযুক্ত। ত্রুটি জনিত কারণে উক্ত আর্থিং লাইনে বিদ্যুৎ সঞ্চালিত হয়ে পড়ে। সকালে জিলন মিয়া ওই তারে হাত দিলে বিদ্যুতায়িত হয়ে পড়েন। স্থানীয় লোকজন শুকনো বাঁশ দিয়ে তাকে বিদ্যুতের তার থেকে ছাড়ালে মাটিতে লুটিয়ে পড়েন। এসময়ে তাকে দ্রুত মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত জিলন মিয়া ছনগাঁও গ্রামের মিলন মিয়ার পুত্র।
আদমপুর ইউপি চেয়ারম্যান আবদাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ছেলেটি কাপড়ের ব্যবসা করতো। তার ঘরে গর্ভবতী স্ত্রীও রয়েছে। তার অকাল মৃত্যুতে পরিবারটি এখন অসহায় হয়ে পড়েছে।

তিনি আর্থিং তারে বিদ্যুতায়িত হয়ে মারা যাওয়ার বিষয়টি মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির গাফিলতি বলে দাবী করলেও মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির কমলগঞ্জ জোনালের ডিজিএম গণেশ চন্দ্র দাস বলেছেন ভিন্ন কথা । তিনি বলেন, ঘটনাস্থলে বিদ্যুৎ লাইনে কোন ত্রুটি পাওয়া যায়নি। আর্থিং লাইনে বিদ্যুৎ সঞ্চালিত হওয়ার কথা নয়।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান বলেন, ময়না তদন্তের জন্য মরদেহ মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হচ্ছে।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!