Logo
সংবাদ শিরোনাম :
রাতে সস্তা হোটেল, দিনে অপরাধ—কমলগঞ্জে অপহরণচেষ্টার ঘটনায় ধরা পড়ল চক্র কমলগঞ্জে দুষ্কৃতিকারীদের আগুনে গরুর ঘর ও ধানের গোলা পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৫ লাখ কমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন, ভূমিকম্প উদ্ধার ও অগ্নিনির্বাপণ মহড়া রমজান উপলক্ষে শ্রীমঙ্গলে দেড় সহস্রাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কমলগঞ্জে নারী অপহরণচেষ্টা, ভুক্তভোগীর বাড়িতে গিয়ে পুলিশকে কঠোর নির্দেশ এমপি হাজি মুজিবের কমলগঞ্জে উৎসবমুখর পরিবেশে ওয়াইসিজি’র সুবর্ণ জয়ন্তী উদযাপন কমলগঞ্জে প্রাইভেট কারে তুলে অপহরণের চেষ্টা, সাহসিকতায় রক্ষা পেলেন নারী লিটারে কম পেট্রোল বিক্রি: কমলগঞ্জে চার প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ শ্রীমঙ্গলে রঙের হাঁড়ি ভেঙে দোল উৎসবের উদ্বোধন, হাজারো ভক্তের মিলনমেলা কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা

মৌলভীবাজারে দ্রব্যমূল্যে নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালত

রিপোটার : / ৭৫৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২০

কমলকন্ঠ রিপোর্ট ।। মৌলভীবাজার জেলার বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সার্বিক তত্ত্বাবধানে রোববার (২০ সেপ্টেম্বর) তারিখ দ্রব্যমূল্যের উর্ধ্বগতি এবং লাইসেন্সবিহীন অত্যাবশ্যকীয় পণ্যের বিপণন নিয়ন্ত্রণে মৌলভীবাজার সদরের পশ্চিমবাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অর্ণব মালাকার। এ সময় তিনি ৩টি মামলায় ৩ জন ব্যবসায়ীকে মোট ৩ হাজার ৫শ’ টাকা অর্থদন্ড প্রদান করেন।

মোবাইল কোর্ট পরিচালনা কালে, পণ্য/সেবার যথাযথ মূল্য তালিকা প্রদর্শন না করা এবং অধিক লাভে পণ্য বিক্রয় করার অপরাধে ২ জন ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ২টি পৃথক মামলায় মোট ৩ হাজার টাকা অর্থদন্ড এবং অত্যাবশকীয় পণ্য বিক্রয়ের লাইসেন্স না থাকার অপরাধে ১ জন ব্যবসায়ীকে অত্যাবশকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬ অনুযায়ী ৫ শত টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

এছাড়া, কোন অনাকাঙ্ক্ষিত কারণে যেন দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি না পায় এ বিষয়ে ক্রেতা ও বিক্রেতা উভয়ের মাঝে সচেতনতা সৃষ্টি করা হয়েছে।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!