Logo
সংবাদ শিরোনাম :
রাতে সস্তা হোটেল, দিনে অপরাধ—কমলগঞ্জে অপহরণচেষ্টার ঘটনায় ধরা পড়ল চক্র কমলগঞ্জে দুষ্কৃতিকারীদের আগুনে গরুর ঘর ও ধানের গোলা পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৫ লাখ কমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন, ভূমিকম্প উদ্ধার ও অগ্নিনির্বাপণ মহড়া রমজান উপলক্ষে শ্রীমঙ্গলে দেড় সহস্রাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কমলগঞ্জে নারী অপহরণচেষ্টা, ভুক্তভোগীর বাড়িতে গিয়ে পুলিশকে কঠোর নির্দেশ এমপি হাজি মুজিবের কমলগঞ্জে উৎসবমুখর পরিবেশে ওয়াইসিজি’র সুবর্ণ জয়ন্তী উদযাপন কমলগঞ্জে প্রাইভেট কারে তুলে অপহরণের চেষ্টা, সাহসিকতায় রক্ষা পেলেন নারী লিটারে কম পেট্রোল বিক্রি: কমলগঞ্জে চার প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ শ্রীমঙ্গলে রঙের হাঁড়ি ভেঙে দোল উৎসবের উদ্বোধন, হাজারো ভক্তের মিলনমেলা কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা

সারাদেশের মতো মৌলভীবাজারেও কারাগারে নিরাপত্তা জোরদার, বেড়েছে কঠোর নজরদারী

রিপোটার : / ৭৬৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২০

কমলকন্ঠ রিপোর্ট ।।

জঙ্গিদের হুমকির পর দেশের সব কারাগারে নিরাপত্তা জোরদারের পাশাপাশি মৌলভীবাজার জেলা কারাগারেও নিরাপত্তা জোরদার করা হয়েছে।

মৌলভীবাজার কারাগারের জেল সুপার মো. আনোয়ারুজ্জামান বুধবার এ প্রতিনিধিকে জানান, মৌলভীবাজার জেলা কারাগারে কোন জঙ্গি, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য আটক নেই, নেই কোন মৃত্যদন্ড প্রাপ্ত আসামী। জেলার এর নেতৃত্বে স্ট্রাইকিং ফোর্স গঠন করে সতর্কতার সাথে দায়িত্ব পালন করছেন।

তিনি আরও বলেন, কোন বহিরাগত ও বাইরের কোন পরিবহনকে কারাগারের সীমানায় প্রবেশ করতে দেয়া হচ্ছে না। জেল গেটের বাইরে ও ভেতরে সিসি ক্যামেরার মাধ্যমে সকল কর্মকান্ড নজরদারি করা হচ্ছে। সংবেদনশীল মামলার আসামিদের বিশেষ নজরদারি করা হচ্ছে। গেটে বুলেটপ্রুফ জ্যাকেটসহ সশস্ত্র কারারক্ষী দিয়ে দায়িত্ব পালন করা হচ্ছে। আর কারাবন্দীর নিরাপত্তায় আমরা সর্বোচ্চ সতর্কতা নিয়েছি।

উল্লেখ্য, গত ১৩ সেপ্টেম্বর কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল একেএম মোস্তফা কামাল পাশা দেশের সব কারাগারে নিরাপত্তা জোরদার করার নির্দেশ দিয়ে একটি চিঠি পাঠান।

কারা মহাপরিদর্শকের ১৮টি নির্দেশনাযুক্ত ওই চিঠিতে কারাগারে হামলা প্রতিহত করতে স্ট্রাইকিং ফোর্স গঠনের নির্দেশ দেয়া হয়। এছাড়া সকল প্রকার বন্দীর ওপর নজরদারি বাড়ানোর পাশাপাশি জঙ্গি-শীর্ষ সন্ত্রাসী, বিডিআর হত্যা মামলার আসামিসহ সংবেদনশীল সকল মামলার আসামিদের চলাচল ও গতিবিধি নজরদারি করতে বলা হয়। এ চিঠি পাওয়ার পর দেশের কারাগারগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!