Logo
সংবাদ শিরোনাম :
রাতে সস্তা হোটেল, দিনে অপরাধ—কমলগঞ্জে অপহরণচেষ্টার ঘটনায় ধরা পড়ল চক্র কমলগঞ্জে দুষ্কৃতিকারীদের আগুনে গরুর ঘর ও ধানের গোলা পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৫ লাখ কমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন, ভূমিকম্প উদ্ধার ও অগ্নিনির্বাপণ মহড়া রমজান উপলক্ষে শ্রীমঙ্গলে দেড় সহস্রাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কমলগঞ্জে নারী অপহরণচেষ্টা, ভুক্তভোগীর বাড়িতে গিয়ে পুলিশকে কঠোর নির্দেশ এমপি হাজি মুজিবের কমলগঞ্জে উৎসবমুখর পরিবেশে ওয়াইসিজি’র সুবর্ণ জয়ন্তী উদযাপন কমলগঞ্জে প্রাইভেট কারে তুলে অপহরণের চেষ্টা, সাহসিকতায় রক্ষা পেলেন নারী লিটারে কম পেট্রোল বিক্রি: কমলগঞ্জে চার প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ শ্রীমঙ্গলে রঙের হাঁড়ি ভেঙে দোল উৎসবের উদ্বোধন, হাজারো ভক্তের মিলনমেলা কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা

জুড়ীতে অবৈধ ভাবে টিলা কাটায় ওয়াহিদ কন্সট্রাকশনকে দুই লাখ টাকা জরিমানা

রিপোটার : / ৬৭৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২০

কমলকন্ঠ রিপোর্ট ।। মৌলভীবাজারের জুুড়ীতে অবৈধ ভাবে টিলা কাটার দায়ে ওয়াহিদ কন্সট্রাকশন নামক একটি নির্মাতা প্রতিষ্ঠানকে দুুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে একটি এক্সেভেটর ও একটি ট্রাক জব্দ করা হয়। ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার বেলা ৩টায় উপজেলার সাগরনাল ইউনিয়নের উত্তর বড়ডহর গ্রামে জুড়ী থানা পুুলিশের উপস্থিতিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান অভিযান পরিচালনা করেন।
জানা যায়, জুড়ী-ফুলতলা-বটুলী সড়ক নির্মাণ কাজ করছে ওয়াহিদ কন্সট্রাকশন নামের একেটি প্রতিষ্ঠান। উক্ত রাস্তার কাজে স্থানীয় বিভিন্ন টিলা কেটে টিলার মাটি ব্যবহার করা হচ্ছিল। এমন খবরের ভিত্তিতে জুড়ী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান জুড়ী থানার ওসি সঞ্জয় চক্রবর্তীসহ একদল পুুলিশ নিয়ে অকুস্থলে অভিযান পরিচালনা করেন। এ সময় সরেজমিন টিলা কাটার দৃশ্য দেখতে পান। তখন অবৈধ ভাবে টিলা কাটার কাজে ব্যবহৃত একটি এক্সেভেটর ও একটি ট্রাক জব্দ করা হয়। চালকদ্বয় পালিয়ে গেলেও ওয়াহিদ কন্সট্রাকশন এর সাইট ইঞ্জিনিয়ার মতিয়ার রহমানকে দুই লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!