Logo

প্রকৃতির বৈরীতা।। সিলেট বিভাগে ফের বন্যার আশংকা

Reporter Name / ২২৪ Time View
Update : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪

বিশেষ প্রতিবেদক ।। ভাদ্রের শেষ প্রান্তে। ক‘দিন পরই শুরু হবে আশ্বিন মাস । বর্ষা শেষে রূপম স্নিগ্ধতা নিয়ে চলা শরৎকালের শেষ মাস হলো এই আশ্বিন মাস।
শরতের প্রথম মাস ভাদ্রের শুরু থেকেই প্রায় প্রতিদিনই ছিলো বৃষ্টির পূর্বাভাস, মাঝে-মধ্যে বৃষ্টিও হয়েছে। কিন্তু মাসের বিদায় মুহুর্তে তীব্র খরতাপে পুড়েছে আমাদের এই মৌলভীজার জেলাসহ গোটা সিলেট অঞ্চল। যার ফলে মৌলভীবাজারসহ সিলেট বিভাগে স্বল্পমেয়াদি আরেকদফা বন্যার আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা।

আবহাওয়া অধিদপ্তর এবং বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট বিভাগের উজানে ভারতীয় অংশে বৃষ্টি শুরু হয়েছে । সিলেটের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা আছে। আগামী দুই থেকে তিন দিন ওই বৃষ্টি চলতে পারে। এরফলে সিলেটের প্রধান নদী সুরমা, কুশিয়ারা,মনু,খোয়াই, ধলাই, জুড়ি ও গোয়াইন নদীর পানি দ্রুত বাড়বে। এতে ওই নদী তীরবর্তী এলাকার নিম্নাঞ্চল আগামীকাল থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত সময়ে প্লাবিত হতে পারে। পাশাপাশি পাহাড় ধসেরও আশঙ্কা আছে।

এদিকে গতকাল বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকাল সিলেটে ৩৬.৮ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এদিন সকাল থেকেই তাপমাত্র উত্তপ্ত হয়ে উঠে। ফলে শহরে মানুষের চলাচল অনেকটা কমতে শুরু হয়েছে ।


ধর্ম
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!