Logo
সংবাদ শিরোনাম :
রাতে সস্তা হোটেল, দিনে অপরাধ—কমলগঞ্জে অপহরণচেষ্টার ঘটনায় ধরা পড়ল চক্র কমলগঞ্জে দুষ্কৃতিকারীদের আগুনে গরুর ঘর ও ধানের গোলা পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৫ লাখ কমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন, ভূমিকম্প উদ্ধার ও অগ্নিনির্বাপণ মহড়া রমজান উপলক্ষে শ্রীমঙ্গলে দেড় সহস্রাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কমলগঞ্জে নারী অপহরণচেষ্টা, ভুক্তভোগীর বাড়িতে গিয়ে পুলিশকে কঠোর নির্দেশ এমপি হাজি মুজিবের কমলগঞ্জে উৎসবমুখর পরিবেশে ওয়াইসিজি’র সুবর্ণ জয়ন্তী উদযাপন কমলগঞ্জে প্রাইভেট কারে তুলে অপহরণের চেষ্টা, সাহসিকতায় রক্ষা পেলেন নারী লিটারে কম পেট্রোল বিক্রি: কমলগঞ্জে চার প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ শ্রীমঙ্গলে রঙের হাঁড়ি ভেঙে দোল উৎসবের উদ্বোধন, হাজারো ভক্তের মিলনমেলা কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা

দালালের শরনাপন্ন না হয়ে সরাসরি থানায় এসে অভিযোগ করুন : ইয়াছিনুল হক

রিপোটার : / ৭২৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২০

কমলকন্ঠ রিপোর্ট ।।

মৌলভীবাজারের সুযোগ্য পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম-বার এর সার্বিক দিক নির্দেশনায় পুলিশ ও জনগনের দুরত্ব কমানোর উদ্দেশ্যসহ মাদক র্নিমুল ও আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে কাজ করছে মৌলভীবাজার মডেল থানা পুলিশ। মৌলভীবাজার সদর উপজেলার ১২নং গিয়াসনগর ইউনিয়নে আয়োজিত গত বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে বিট পুলিশিং সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নবাগত অফিসার ইনচার্জ মোঃ ইয়াছিনুল হক এসব কথা বলেন।

তিনি আরো বলেন, মাদক ব্যবসায়ী ও মাদক সেবক যুবসমাজকে ধ্বংসের দিকে ধাবিত করছে। তাই তাদেরকে আশ্রয় প্রশ্রয় না দিয়ে আইনের হাওলা করার জন্য সবার সহযোগিতা কাম্য। মাদকের ভয়াবহতা মানুষকে কিভাবে ধ্বংস করে সে বিষয়ে কোরআনের আলোকে তরুণ সমাজকে সচেতন করতে মসজিদের ইমামদের প্রতি অনুরোধ জানান। যে কোন প্রয়োজনে দালালের শরনাপন্ন না হয়ে সরাসরি থানায় গিয়ে অভিযোগ করার জন্য সকলের প্রতি আহবান জানান।

গিয়াসনগর ইউনিয়নের চা বাগান এলাকার মাঝে সংগঠিত বিভিন্ন ধরনের অপরাধ রোধ করার জন্য সবার সহযোগিতা চেয়ে সকল জনপ্রতিনিধি, স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ ও সচেতন নাগরিকদের দৃষ্টি আকর্ষণ করেন। ১২নং গিয়াসনগর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা এর সভাপতিত্বে ও ১২নং গিয়াসনগর ইউনিয়নের বিট অফিসার এসআই মোহাম্মদ বাছেদ মিয়া এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ইয়াছিনুল হক।

বক্তব্য রাখেন- মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোঃ জাফর ইকবাল, সাধারন সম্পাদক মশাহিদ আহমদ, সহ-সাংগঠনিক চিনু রঞ্জন তালুকদার, সাংবাদিক মঈনুল হক, ব্যাবসায়ী কামরুল ইসলাম, গিয়াসনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছুরুক মিয়া, সাধারণ সম্পাদক জিলা মিয়া, যুবলীগ নেতা সেলিম আহমদ, ইউপি সদস্য মোঃ ফরিদ মিয়া, অখিল সুত্রধর, আবুল কাশেম, গুরু প্রসাদসহ পরিষদের সদস্যবৃন্দ,কর্মকর্তা ,কর্মচারী, গ্রাম পুলিশসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!