Logo
সংবাদ শিরোনাম :
রাতে সস্তা হোটেল, দিনে অপরাধ—কমলগঞ্জে অপহরণচেষ্টার ঘটনায় ধরা পড়ল চক্র কমলগঞ্জে দুষ্কৃতিকারীদের আগুনে গরুর ঘর ও ধানের গোলা পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৫ লাখ কমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন, ভূমিকম্প উদ্ধার ও অগ্নিনির্বাপণ মহড়া রমজান উপলক্ষে শ্রীমঙ্গলে দেড় সহস্রাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কমলগঞ্জে নারী অপহরণচেষ্টা, ভুক্তভোগীর বাড়িতে গিয়ে পুলিশকে কঠোর নির্দেশ এমপি হাজি মুজিবের কমলগঞ্জে উৎসবমুখর পরিবেশে ওয়াইসিজি’র সুবর্ণ জয়ন্তী উদযাপন কমলগঞ্জে প্রাইভেট কারে তুলে অপহরণের চেষ্টা, সাহসিকতায় রক্ষা পেলেন নারী লিটারে কম পেট্রোল বিক্রি: কমলগঞ্জে চার প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ শ্রীমঙ্গলে রঙের হাঁড়ি ভেঙে দোল উৎসবের উদ্বোধন, হাজারো ভক্তের মিলনমেলা কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা

বড়লেখায় অগ্নিকান্ডে প্রবাসীর বসতবাড়ি ভস্মিভুত, ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

রিপোটার : / ৮৪০ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২০

কমলকন্ঠ রিপোর্ট ।।

বড়লেখায় ভয়াবহ অগ্নিকান্ডে দুবাই প্রবাসী দুই ভাইয়ের পাকা টিনসেট বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার ভোরে উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউপির দক্ষিণ মুছেগুল গ্রামে দুবাই প্রবাসী জনাব আলী ও মউর আলীর বাড়িতে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটেছে। দমকল বাহিনী ও স্থানীয় লোকজন দীর্ঘ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও এর আগে প্রবাসীদের বসতবাড়ির ৮টি কক্ষ পুড়ে ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক সর্টসার্কিট অথবা গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণে অগ্নিকান্ডের সুত্রপাত ঘটেছে।

জানা গেছে, দুবাই প্রবাসী জনাব আলী ও মউর আলীর বাড়িতে কোনো পুরুষ লোক না থাকায় তাদের স্ত্রী-সন্তানদের সাথে বড়ভাইয়ের ছেলে মারওয়ান আহমদ বাড়িতে থাকেন। সোমবার মউর আলী স্ত্রী নুরী বেগম নিজের কক্ষগুলো তালা দিয়ে বাবার বাড়ি চলে যান। পরিবারের অন্যান্য সদস্যরা সেহরী খেয়ে ঘুমিয়ে পুড়েন। মারওয়ান আহমদ ফজরের নামাজ পড়তে মসজিদে চলে যান। নামাজ পড়ে তিনি শয়নকক্ষে শুয়ে পড়েন। ভোর সাড়ে ৫টার দিকে আগুনের দাউ দাউ শব্দ শুনে তিনি উঠে পড়েন এবং চাচী ও চাচাতো ভাইবোনদের ডেকে তুলেন। তাদের হাল¬া চিৎকারে প্রতিবেশিরা ও খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্ত এরই মধ্যে আগুনে রান্নাঘরসহ ৮টি কক্ষের মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

মারওয়ান আহমদ জানান, ফজরের নামাজ পড়ে তিনি বিছানায় শুয়ে পড়েন। হঠাৎ গরম অনুভব করেন এবং আগুনে শব্দ শুনে উঠে দেখেন ভয়াবহ আগুন জ্বলছে। তিনি সবাইকে ঘুম থেকে ডেকে তুলেন। কোথা থেকে কিভাবে আগুনের সুত্রপাত হয়েছে তা বুঝতে পারছেন না। ভয়াবহ অগ্নিকান্ডে বসতঘরের ৮টি কক্ষের ফার্নিচার, স্বর্ণালংকার, কাপড়চোপড়, ইলেক্ট্রনিক্স দ্রব্যসামগ্রীসহ বিভিন্ন মালামাল পুড়ে ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বড়লেখা দমকল বাহিনীর ভারপ্রাপ্ত স্টেশন অফিসার অনুপ কুমার সিংহ জানান, অগ্নিকান্ডের সঠিক কারণ নিশ্চিত হওয়া যায়নি।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!