Logo
সংবাদ শিরোনাম :
রাতে সস্তা হোটেল, দিনে অপরাধ—কমলগঞ্জে অপহরণচেষ্টার ঘটনায় ধরা পড়ল চক্র কমলগঞ্জে দুষ্কৃতিকারীদের আগুনে গরুর ঘর ও ধানের গোলা পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৫ লাখ কমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন, ভূমিকম্প উদ্ধার ও অগ্নিনির্বাপণ মহড়া রমজান উপলক্ষে শ্রীমঙ্গলে দেড় সহস্রাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কমলগঞ্জে নারী অপহরণচেষ্টা, ভুক্তভোগীর বাড়িতে গিয়ে পুলিশকে কঠোর নির্দেশ এমপি হাজি মুজিবের কমলগঞ্জে উৎসবমুখর পরিবেশে ওয়াইসিজি’র সুবর্ণ জয়ন্তী উদযাপন কমলগঞ্জে প্রাইভেট কারে তুলে অপহরণের চেষ্টা, সাহসিকতায় রক্ষা পেলেন নারী লিটারে কম পেট্রোল বিক্রি: কমলগঞ্জে চার প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ শ্রীমঙ্গলে রঙের হাঁড়ি ভেঙে দোল উৎসবের উদ্বোধন, হাজারো ভক্তের মিলনমেলা কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা

কমলগঞ্জে গাছ চাপায় ও বিষপানে স্কুলছাত্রীসহ ২ জনের মৃত্যু

রিপোটার : / ৬৬৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০

কমলকন্ঠ রিপোর্ট ।। মৌলভীবাজারের কমলগঞ্জে পৃথক পৃথক ঘটনায় ২জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
ঘটনার বিবরণে জানা যায়, সোমবার (৭ সেপ্টেম্বর) সকালের দিকে উপজেলার আলীনগর ইউনিয়নের চিৎলিয়া গ্রামের কৃষক আব্দুল মান্নানের মেয়ে চিৎলিয়া জনকল্যান উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি উর্ত্তীণ মুক্তা বেগম (১৬)পরিবারের অগোচরে বিষ পান করলে,পরিবারের লোকজন প্রথমে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হলেও অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সন্ধ্যায় স্কুলছাত্রীর মৃত্যু হয়।
মুক্তার পিতা আব্দুল মান্নান বলেন, আমার মেয়ে এর আগে একবার বিষপান করেছিল। পরে ডাক্তারের কাছে নেওয়ার পর মেয়ে সুস্থ্য হয়েছিল। সে আবার পুনরায় বিষ খেয়েছে। এদিকে মুক্তার মৃত্যু রহস্যজনক বলে এলাকাবাসী মনে করছেন। কারন এর আগেও একবার সে বিষপান করেছিল।

অপর দিকে একই দিন সোমবার সন্ধ্যা ৬টায় উপজেলার মাধবপুর ইউনিয়নের ধলাই চা বাগানের বড় লাইন শ্রমিক পাড়ায় ঘর মেরামতের জন্য গাছের টুকরো বহনকালে গাছের চাপায় অর্জুন পাশি (৩৮) নামের এক চা শ্রমিক গুরুতর আহত হয়। এলাকাবাসী অর্জুনকে পাশিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!