Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জের ৯ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ করলেন এমপি হাজ্বী মুজিব রাতে সস্তা হোটেল, দিনে অপরাধ—কমলগঞ্জে অপহরণচেষ্টার ঘটনায় ধরা পড়ল চক্র কমলগঞ্জে দুষ্কৃতিকারীদের আগুনে গরুর ঘর ও ধানের গোলা পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৫ লাখ কমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন, ভূমিকম্প উদ্ধার ও অগ্নিনির্বাপণ মহড়া রমজান উপলক্ষে শ্রীমঙ্গলে দেড় সহস্রাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কমলগঞ্জে নারী অপহরণচেষ্টা, ভুক্তভোগীর বাড়িতে গিয়ে পুলিশকে কঠোর নির্দেশ এমপি হাজি মুজিবের কমলগঞ্জে উৎসবমুখর পরিবেশে ওয়াইসিজি’র সুবর্ণ জয়ন্তী উদযাপন কমলগঞ্জে প্রাইভেট কারে তুলে অপহরণের চেষ্টা, সাহসিকতায় রক্ষা পেলেন নারী লিটারে কম পেট্রোল বিক্রি: কমলগঞ্জে চার প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ শ্রীমঙ্গলে রঙের হাঁড়ি ভেঙে দোল উৎসবের উদ্বোধন, হাজারো ভক্তের মিলনমেলা কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২

মৌলভীবাজারে টি.এস.এস‘র শ্রীশ্রীগীতার শ্লোক প্রতিযোগীতার পুরস্কার বিতরনী অনুষ্ঠিত

রিপোটার : / ৯৯৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২০

কমলকন্ঠ রিপোর্ট ।।

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারে তরুন সনাতনী সংঘ (টিএসএস) এর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সংগঠন কতৃক আয়োজিত অনলাইনে শ্রীমদ্ভগবদ গীতা শ্লোক প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরনী, আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে।   ৪ সেপ্টেম্বর শুক্রবার সকালে মৌলভীবাজার শহরস্থ নূতন কালিবাড়িতে সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট প্রিতম দত্ত সজীব এর সভাপতিত্বে ,অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন টি এস এস মৌলভীবাজার জেলা শাখার যুগ্ম সাধারন সম্পাদক পবলু দত্ত জয়।

উক্ত অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজকর্মী প্রকৌশলী অরুন ভট্টাচার্য, বাংলাদেশ মানবাধিকার কমিশন মৌলভীবাজার জেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সঞ্জয় কান্তি বিশ্বাস, মৌলভীবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ মৌলভীবাজার এর সহসভাপতি মহিম দেব মধু, আমতৈল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সুজিত দাশ, ছাত্র যুব ঐক্য পরিষদ জেলা শাখার সভাপতি অজয় সেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সদর উপজেলা শাখার সাধারন সম্পাদক সুমেশ দাশ যিশু, সমাজকর্মী অ্যাডভোকেট দিপক চন্দ্র ধর, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ জেলা শাখার তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সঞ্জয় দেবনাথ,   শ্রীগৌরবাণী পত্রিকার সহ-বার্তা সম্পাদক নয়ন লাল দেব, কৃষ্ণ অনুরাগী জাগ্রত যুবক সংঘের প্রতিষ্টাতা হিমাদ্রী রায় প্রান্ত ও ভাগবত আলোচক নির্মল কান্তি সুত্রধর।

এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন টিএসএস জেলা শাখার সভাপতি দিপু কর্মকার, সাধারন সম্পাদক জগদীশ দাশ, সদর উপজেলা শাখার অর্থ সম্পাদক টিটু পাল প্রমুখ। অনুষ্ঠানে অনলাইনে শ্রীগীতা শ্লোক প্রতিযোগীতায় ৪টি বিভাগে ৩জন করে বিজয়ী মোট ১২ জনের মধ্যে পুরস্কার হিসাবে নগদ অর্থ, সনদ ও গ্রন্থ প্রদান করা হয়।   পরে সংগঠনের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কেক কাটা হয়। এই অনুষ্ঠান সফল করতে এই করোনা ভাইরাসের ভয়াবহতার মধ্যে স্বাস্থ বিধি মেনে চৌমুনাস্থ শ্রী শ্রী নতুন কালীবাড়িতে সমবেত হওয়া অনলাইন প্রতিযোগীতায় অংশগ্রহণকারী গীতা থেকে শ্লোক পাঠ এর বিজয়ী ভক্তবৃন্দ,বিচারকবৃন্দ, টি এস এস মৌলভীবাজার জেলা শাখা, ৭ টি উপজেলা শাখা,সরকারি কলেজ শাখা,পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড শাখার নেতৃবৃন্দের সরব পদচারনায় মুখরিত ছিল গোটা অনুষ্টন স্থল।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!