Logo
সংবাদ শিরোনাম :
রাতে সস্তা হোটেল, দিনে অপরাধ—কমলগঞ্জে অপহরণচেষ্টার ঘটনায় ধরা পড়ল চক্র কমলগঞ্জে দুষ্কৃতিকারীদের আগুনে গরুর ঘর ও ধানের গোলা পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৫ লাখ কমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন, ভূমিকম্প উদ্ধার ও অগ্নিনির্বাপণ মহড়া রমজান উপলক্ষে শ্রীমঙ্গলে দেড় সহস্রাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কমলগঞ্জে নারী অপহরণচেষ্টা, ভুক্তভোগীর বাড়িতে গিয়ে পুলিশকে কঠোর নির্দেশ এমপি হাজি মুজিবের কমলগঞ্জে উৎসবমুখর পরিবেশে ওয়াইসিজি’র সুবর্ণ জয়ন্তী উদযাপন কমলগঞ্জে প্রাইভেট কারে তুলে অপহরণের চেষ্টা, সাহসিকতায় রক্ষা পেলেন নারী লিটারে কম পেট্রোল বিক্রি: কমলগঞ্জে চার প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ শ্রীমঙ্গলে রঙের হাঁড়ি ভেঙে দোল উৎসবের উদ্বোধন, হাজারো ভক্তের মিলনমেলা কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা

মৌলভীবাজারে বাসায় গাঁজা পার্টিতে তরুণী ধর্ষণের ঘটনায় মামলা

রিপোটার : / ৭৩১ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০

কমলকন্ঠ রিপোর্ট ।।

মৌলভীবাজারে একটি বাসায় গাঁজা পার্টির আয়োজন করে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সোমবার (৩১ আগস্ট)দুপুরে ধর্ষিতা বাদী হয়ে মৌলভীবাজার মডেল থানায় এই মামলা দায়ের করেন।
ছাত্রফ্রন্ট মৌলভীবাজার জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সজীব তুষারকে প্রধান আসামী করে এবং জেলা বাসদের সদস্য রায়হান আনসারী ও নারী সুরক্ষা আন্দোলনের প্রতিষ্ঠাতা মারজিয়া প্রভাকে ধর্ষণের সহযোগী উল্লেখ করে মামলাটি দায়ের করা হয়েছে। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজার মডেল থানার ওসি ইয়াছিনুল হক।
এই ঘটনাটি গত এক সপ্তাহ ধরে তীব্র সমালোচনা, প্রতিবাদ ও নিন্দার ঝড় বইছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিষযটি নিয়ে ক্ষুব্ধ হয়ে ওঠেছেন স্থানীয় লোকজন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ধর্ষণের ঘটনাটি ঘটে ৩ আগস্ট রাতে মৌলভীবাজার শহরের সোনাপুর এলাকায় মাহমুদ এইচ খান নামে এক ব্যক্তির বাসায়। তিনি একজন সংবাদকর্মী হিসেবে পরিচিত। এই পার্টিতে উপস্থিত ছিলেন ৫ জন, এরা সবাই তরুণ বয়সের।

জানা যায়, ঘটনার পরপর এই ৫ জন মিলে নিজেদের মধ্যে সমঝোতার চেষ্টা করে ব্যর্থ হন। বিষয়টি নিয়ে প্রায় ২০ দিন পর সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেন মাহমুদ এইচ খান।
এ মামলার পূর্বে ঘটনাটি সামাজিক মাধ্যমে ব্যাপক প্রচার হওয়ায় তীব্র সমালোচনার ঝড় ওঠে। পরে অভিযুক্ত সজীব তুষার এবং রায়হান আনসারীকে নিজ নিজ সংগঠন থেকে বহিষ্কার করা হয়। ৩০ আগস্ট সন্ধ্যায় মৌলভীবাজার প্রেসক্লাবে এক জরুরি সভা ডেকে সংবাদকর্মী মাহমুদ এইচ খানের সহযোগী সদস্যপদ বাতিল করেন প্রেসক্লাব নেতৃবৃন্দ ।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!