Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের ফুলেল শুভেচ্ছায় অভিভূত এমপি হাজী মুজিব পিতার প্রতিশ্রুতি রক্ষায় মাঠে নেমেছেন ‘মুঈদ আশিক চিশতী’ হেলিকপ্টারে আগমন, হিন্দু ধর্মীয় রীতিতে সাত পাকে বাঁধা চীনা কনে ও বাংলাদেশি যুবক কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি, রোগীসেবায় নতুন প্রত্যাশা শপথের পর বাড়িতে নয়, হাসপাতালে ছুটলেন এমপি হাজী মুজিব মধ্যরাতে ভৈরববাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল তিনজনের কমলগঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমিতে মহান শহীদ দিবস পালিত প্রেমের ডাকে চীন থেকে রাজনগর, হেলিকপ্টারে কনের আগমন শ্রীমঙ্গলে ফ্রি মেডিকেল ক্যাম্প এ বিনামূল্যে ৪ শতাধিক মানুষ পেলো চিকিৎসাসেবা কমলগঞ্জে মাহে রমজান উপলক্ষে অর্ধশতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কমলগঞ্জে বিষপানে গৃহবধূর মৃত্যু, পারিবারিক কলহের অভিযোগ অবৈধ বালু উত্তোলনের দায়ে কমলগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা কমলগঞ্জে দুর্বৃত্তের আগুনে পুড়ল সেবায়েতের খড়ের গাদা কমলগঞ্জের দুই সন্তান পৃথক আসনে জয়ী: আনন্দে ভাসছে উপজেলা মৌলভীবাজার–৪ আসনে তিন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত, ভরাডুবি প্রীতম দাশ–এর ব্যানার–পোস্টার অপসারণে মাঠে নেমেছেন নবনির্বাচিত এমপি মুজিবুর রহমান চৌধুরী আধিপত্য বিস্তারের মহড়ায় আদমপুর বিএনপি‘র দুই গ্রুপ :: পরিস্থিতি নিয়ন্ত্রনে কঠোর অবস্থানে পুলিশ।। মুজিবুর রহমান চৌধুরীর জয়ে কমলগঞ্জে দোয়া মাহফিল, শান্তি ও উন্নয়ন কামনা

কমলগঞ্জে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষ্যে মঙ্গল শোভাযাত্রা

রিপোটার : / ১১৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

কমলকন্ঠ ডেস্ক ।।

কমলগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের মহাপ্রাণ ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি জন্মাষ্টমী যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশ ও বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে পালিত হয়েছে ।

ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫২তম জন্মতিথি উপলক্ষে শনিবার (১৬ আগস্ট ২০২৫ খ্রি.) সকালে কমলগঞ্জ কেন্দ্রীয় শ্রীশ্রী দুর্গাবাড়ি প্রাঙ্গণে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাখন চন্দ্র সূত্রধর। এসময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবির, মৌলভীবাজার জেলা বি এন পি সদস্য মোঃ দুরুদ আহমদ,কমলগঞ্জ উপজেলা বি এন পি যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, বাংলাদেশ  পূজা উদযাপন পরিষদ কমলগঞ্জ  উপজেলা শাখার সভাপতি শ্যামল চন্দ্র দাশ, ভানুগাছ কেন্দ্রীয় দৃর্গাবাড়ী পরিচালনা কমিটির সভাপতি রেন্টু দত্ত প্রমুখ।

জন্মাষ্টমী উদযাপন পরিষদের আয়োজনে সকাল ৮টায় মঙ্গলঘট স্থাপনের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। সকাল ৮টা ৩০ মিনিটে শ্রীকৃষ্ণ পূজার্চনা ও অষ্টোত্তর শতনাম কীর্তন অনুষ্ঠিত হয়।বেলা ১১টায় বর্ণাঢ্য শোভাযাত্রা  ভানুগাছ বাজার প্রদক্ষিণ করে ।কমলগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আগত ভক্তরা ব্যানার, প্ল্যাকার্ড, শঙ্খ-উলুধ্বনি ও ভক্তিমূলক সংগীতে শোভাযাত্রায় অংশ নেন। সকাল ১০টা ৩০ মিনিটে সংগীতময় গীতা পাঠ ভক্তদের আধ্যাত্মিক আবেগে ভরিয়ে তোলে।

সকাল ১১টা ৩০ মিনিটে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং দুপুরে বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেওয়া হয়। দুপুর ১টায় মহাপ্রসাদ বিতরণের মাধ্যমে আনুষ্ঠানিক কর্মসূচি শেষ হয়।

জন্মাষ্টমী উদযাপন পরিষদ-১৪৩২ বঙ্গাব্দ, কমলগঞ্জের আহ্বায়ক প্রনীত রঞ্জন দেবনাথ বলেন, “প্রতি বছরের মতো এবারও ব্যাপক আয়োজন করেছি। ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ উৎসবকে মহিমান্বিত করেছে।”

সদস্য সচিব প্রত্যুষ ধর বলেন,“প্রশাসনের সহযোগিতায় নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছিল।”

এদিকে ইসকন কমলগঞ্জ এর আয়োজনে ভানুগাছ শ্রী শ্রী জগন্নাথ জিউ মন্দিরে আজ সন্ধ্যা ৬ টায় অনুষ্টিত হবে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের মহাঅভিষেক অনুষ্টান,কীর্তন মেলা ও আলোচনা সভা এবং অনুকল্প প্রসাদ বিতরণকরা হবে ।

ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাবের তাৎপর্য

ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে গভীর রাত্রে মথুরা নগরে ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হন। তিনি দুষ্টের দমন, শিষ্টের পালন ও ধর্ম প্রতিষ্ঠার জন্য অবতীর্ণ হয়েছিলেন। শ্রীকৃষ্ণের শিক্ষা শুধু সনাতন ধর্মাবলম্বীদের জন্য নয়, সমগ্র মানবজাতির জন্যই প্রযোজ্য।

উৎসবের আবহ

কমলগঞ্জ উপজেলার আশপাশের গ্রামগুলোতে জন্মাষ্টমীকে ঘিরে উৎসবমুখর পরিবেশ দেখা গেছে। বাড়ি-বাড়ি ভোগ রান্না, মন্দিরে আরতি, ভক্তিমূলক গান, শিশু-কিশোরদের অংশগ্রহণে মিছিল ও শোভাযাত্রা—সব মিলিয়ে কমলগঞ্জ জুড়ে সৃষ্টি হয় আনন্দময় ও শান্তিপূর্ণ পরিবেশ।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!