Logo
সংবাদ শিরোনাম :
রাতে সস্তা হোটেল, দিনে অপরাধ—কমলগঞ্জে অপহরণচেষ্টার ঘটনায় ধরা পড়ল চক্র কমলগঞ্জে দুষ্কৃতিকারীদের আগুনে গরুর ঘর ও ধানের গোলা পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৫ লাখ কমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন, ভূমিকম্প উদ্ধার ও অগ্নিনির্বাপণ মহড়া রমজান উপলক্ষে শ্রীমঙ্গলে দেড় সহস্রাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কমলগঞ্জে নারী অপহরণচেষ্টা, ভুক্তভোগীর বাড়িতে গিয়ে পুলিশকে কঠোর নির্দেশ এমপি হাজি মুজিবের কমলগঞ্জে উৎসবমুখর পরিবেশে ওয়াইসিজি’র সুবর্ণ জয়ন্তী উদযাপন কমলগঞ্জে প্রাইভেট কারে তুলে অপহরণের চেষ্টা, সাহসিকতায় রক্ষা পেলেন নারী লিটারে কম পেট্রোল বিক্রি: কমলগঞ্জে চার প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ শ্রীমঙ্গলে রঙের হাঁড়ি ভেঙে দোল উৎসবের উদ্বোধন, হাজারো ভক্তের মিলনমেলা কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা

কমলগঞ্জে ৮টি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন

রিপোটার : / ৬৭২ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২০

কমলকন্ঠ রিপোর্ট ।।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপিকে তৃণমূল পর্যায়ে সুসংগঠিত করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৮টি ইউনিয়নের আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। বৃহস্পতিবার ১৩ আগস্ট সন্ধ্যায় উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির বর্তমান যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব গোলাম কিবরিয়া শফির বাসভবনে উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মুকিতের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। আলোচনা সভা শেষে সর্বসম্মতিক্রমে উপজেলার ৮টি ইউনিয়নের আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক গোলাম কিবরিয়া শফি, সদস্য সচিব দুরুদ আহমদ, সদস্য আলম পাভেজ চৌধুরী সোহেল, মাধবপুর ইউপি চেয়ারম্যান পুস্প কুমার কানু, আনোয়ার হোসেন বাবু, মুজিবুর রহমান মুকুুল প্রমূখ।

৮টি ইউনিয়নের মধ্যে রহিমপুর ইউনিয়নে সিপার আহমেদ তরফদারকে আহ্বায়ক ও আতাউর রহমান চৌধুরীকে সদস্য সচিব, পতনউষারে সাবেক ইউপি চেয়ারম্যান সেলিম আহমেদ চৌধুরীকে আহ্বায়ক ও জুনেদ আহমদকে সদস্য সচিব, শমশেরনগরে মো. আব্দুল মুহিতকে আহ্বায়ক ও মো.আব্দুল মতিনকে সদস্য সচিব, কমলগঞ্জ সদরে মো. সিরাজুল ইসলামকে আহ্বায়ক ও মো. হারিছ উর রহমানকে সদস্য সচিব, আলীনগরে মো. সিদ্দিকুর রহমানকে আহ্বায়ক ও মো. ইলিয়াছ মিয়াকে সদস্য সচিব, আদমপুরে মো.আনোয়ার হোসেন বাবুকে আহ্বায়ক ও মো. নজরুল ইসলাম মনিরকে সদস্য সচিব, মাধবপুরে ইউপি চেয়ারম্যান পুস্প কুমার কানুকে আহ্বায়ক ও মো. মোতাহের আলীকে সদস্য সচিব এবং ইসলামপুর ইউনিয়নে মো. মিনহাজ উদ্দিনকে আহ্বায়ক ও মো.সবুজুর রহমানকে সদস্য সচিব করে ৮টি ইউনিয়নে ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়।

উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক গোলাম কিবরিয়া শফি জানান, আগামী এক মাসের মধ্যে সকল ওয়ার্ড কমিটি করে পুর্ণাঙ্গ ইউনিয়ন কমিটি গঠনের নির্দেশ প্রদান করা হয় এবং দ্রুততম সময়ের মধ্যে মুন্সিবাজার ইউনিয়নের আহ্বায়ক কমিটি প্রদান করা হবে।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!