Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে দুষ্কৃতিকারীদের আগুনে গরুর ঘর ও ধানের গোলা পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৫ লাখ কমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন, ভূমিকম্প উদ্ধার ও অগ্নিনির্বাপণ মহড়া রমজান উপলক্ষে শ্রীমঙ্গলে দেড় সহস্রাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কমলগঞ্জে নারী অপহরণচেষ্টা, ভুক্তভোগীর বাড়িতে গিয়ে পুলিশকে কঠোর নির্দেশ এমপি হাজি মুজিবের কমলগঞ্জে উৎসবমুখর পরিবেশে ওয়াইসিজি’র সুবর্ণ জয়ন্তী উদযাপন কমলগঞ্জে প্রাইভেট কারে তুলে অপহরণের চেষ্টা, সাহসিকতায় রক্ষা পেলেন নারী লিটারে কম পেট্রোল বিক্রি: কমলগঞ্জে চার প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ শ্রীমঙ্গলে রঙের হাঁড়ি ভেঙে দোল উৎসবের উদ্বোধন, হাজারো ভক্তের মিলনমেলা কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের ফুলেল শুভেচ্ছায় অভিভূত এমপি হাজী মুজিব

রাস্তার কাজে অনিয়মের প্রতিবাদে কুলাউড়ায় মানব বন্ধন

রিপোটার : / ৭৭৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০

কমলকন্ঠ রিপোর্ট ।।

মৌলভীবাজারের কুলাউড়া-রবিরবাজার-শরীফপুর রাস্তা সংস্কার কাজে অনিয়মের প্রতিবাদে ও রাস্তা মেরামতের কাজ দ্রুত সম্পন্ন করার দাবীতে আজ ১১ আগষ্ট মঙ্গলবার জেলার কুলাউড়া উপজেলার দক্ষিণ রবিরবাজার শহীদ মিনার প্রাঙ্গনে ভুক্তভোগী এলাকাবাসীর উদ্যোগে এক মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়।
জাসদ নেতা আব্দুল গাফফার কায়সুলের সভাপতিত্বে তরুন ব্যবসায়ী আহমদ মোনায়েম মান্নার পরিালনায় মানব বন্ধনে বক্তব্য রাখেন পৃথিমপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নবাব আলী বাখর খান, সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফুর, কমিউনিষ্ট পার্টি কুলাউড়া উপজেলা কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ মোশারফ আলী, বিএনপি নেতা আকদ্দছ আলী, ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নবাব আলী সাজ্জাদ খান, পৃথিমপাশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নবাব আলী তাকি খান, ইউপি সদস্য আব্বাছ আলী, বিশিষ্ট রাজনীতিবিদ কমরেড এমএ আহাদ, খন্দকার শাহাজান, ছাত্র ইউনিয়ন উপজেলা সভাপতি ফয়জুল হক ও হাসান আল মোহাম্মদ রাজু প্রমুখ।
মানববন্ধনে রবিরবাজার ব্যবসায়ী ও পরিবহন শ্রমিক বিভিন্ন শ্রেনীপেশার জনসাধারণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রায় দেড় বছর যাবত কুলাউড়া- রবিরবাজার- শরীফপুর রাস্তাটি সংস্কার করার নামে ঠিকাদারী প্রতিষ্টান গর্ত আর খানাখন্দ করে রেখেছে। এছাড়াও নিম্নমানের নির্মান সামগ্রী ব্যবহার করায় সাধারণ মানুষের মাঝে ক্ষোভ ও প্রতিক্রীয়া সৃষ্টি হয়েছে। বক্তাগন এ বিষয়ে তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা গ্রহনের দাবী জানান।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!