Logo
সংবাদ শিরোনাম :
রমজান উপলক্ষে শ্রীমঙ্গলে দেড় সহস্রাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কমলগঞ্জে নারী অপহরণচেষ্টা, ভুক্তভোগীর বাড়িতে গিয়ে পুলিশকে কঠোর নির্দেশ এমপি হাজি মুজিবের কমলগঞ্জে উৎসবমুখর পরিবেশে ওয়াইসিজি’র সুবর্ণ জয়ন্তী উদযাপন কমলগঞ্জে প্রাইভেট কারে তুলে অপহরণের চেষ্টা, সাহসিকতায় রক্ষা পেলেন নারী লিটারে কম পেট্রোল বিক্রি: কমলগঞ্জে চার প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ শ্রীমঙ্গলে রঙের হাঁড়ি ভেঙে দোল উৎসবের উদ্বোধন, হাজারো ভক্তের মিলনমেলা কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের ফুলেল শুভেচ্ছায় অভিভূত এমপি হাজী মুজিব পিতার প্রতিশ্রুতি রক্ষায় মাঠে নেমেছেন ‘মুঈদ আশিক চিশতী’ হেলিকপ্টারে আগমন, হিন্দু ধর্মীয় রীতিতে সাত পাকে বাঁধা চীনা কনে ও বাংলাদেশি যুবক

লই চা বাগান খুলে দেওয়ার দাবিতে শমশেরনগর চা বাগানে মানববন্ধন

রিপোটার : / ৮১৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ৫ আগস্ট, ২০২০

কমলকন্ঠ রিপোর্ট ।।

আকষ্মিকভাবে বন্ধ রাখা মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ব্যক্তি মালিকানাধীন লই চা বাগান অবিলম্বে খুলে য়োর দাবিতে শমশেরনগর চা বাগানে মানববন্ধন কর্মসূচি পালন করেছে চা শ্রমিকরা। বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ৯টায় শমশেরনগর চা বাগান কারখানার সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
শমশেরনগর চা বাগান পঞ্চায়েত কমিটির সদস্য লছমন মাদ্রাজীর সঞ্চালনায় ও পঞ্চায়েত কমিটির সভাপতি নিপেন্দ্র বাউরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন চা শ্রমিক ইউনিয়নের মনু-ধলই ভ্যালীর কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক নির্মল দাশ পাইনকা, চা মজুর পত্রিকার সম্পাদক সীতারাম বীন, জাগরণ যুব ফোরামের সভাপতি মোহন রবিদাস, চা বাগান পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক শ্রীকান্ত কানু গোপাল, নারী নেত্রী মনি গোয়ালা, আশা আরনালসহ শ্রমিক নেতৃবৃন্দরা।
বক্তারা বলেন, গত ২৭ জুলাই থেকে বে-আইনীভাবে লই চা বাগান বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। এই চা বাগানের ব্যবস্থাপক নানা কারণে বিতর্কিত। চা বাগানের ছায়াানকারী গাছ কেটে বিক্রিসহ না অনিয়মের সাথে তিনি জড়িত। গত ২৩ জুন তিনি সে চা বাগানের এক শ্রমিক সন্তানকে বেধড়কভাবে পিটিয়ে আহত করে উল্টো তাকে চা বাগান থেকে বিতাড়িত করতে চান। এর প্রতিবাদে লই চা বাগানে এক দিনের কর্মবিরতি পালন হয়। এরপর ইউনিয়ন পর্যায়ে দু’দফা সমঝোতা বৈঠক হলেও কোন সমাধান হয়নি। শান্তিপূর্ণভাবে লই চা বাগানে কাজ চললে কোম্পানী মিথ্যে অজুহাত দেখিয়ে আইন পরিপন্থী আকস্মিকভাবে ঈদের ৫ দিন আগে নোটিশ টাঙ্গিয়ে অনির্দিষ্টকালের জন্য লই চা বাগান বন্ধ ঘোষনা করে। এরপর ২৯ জুলাই ও গত ৪ আগষ্ট কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার উদ্যোগে উপজেলা পরিষদে দুু’দফা বৈঠকেও লই চা বাগান খোলার বিষয়ে কোন সিদ্ধান্ত গৃহীত হয়নি। তাই এখন থেকে চা শিল্পাঞ্চলে জোরালো আন্দোলন গড়ে তুলতে বুধবার সকালে শমশেরনগর চা বাগানে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
বক্তারা আরও বলেন, ইতোমধ্যেই কমলগঞ্জের বিভিন্ন চা বাগানে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। এখন পর্যায়ক্রমে মৌলভীবাজার জেলাসহ অন্যান্য অঞ্চলের চা বাগানে মানববন্ধনসহ কঠোর কর্মসূচি পালন করা হবে।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!