Logo
সংবাদ শিরোনাম :
রাতে সস্তা হোটেল, দিনে অপরাধ—কমলগঞ্জে অপহরণচেষ্টার ঘটনায় ধরা পড়ল চক্র কমলগঞ্জে দুষ্কৃতিকারীদের আগুনে গরুর ঘর ও ধানের গোলা পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৫ লাখ কমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন, ভূমিকম্প উদ্ধার ও অগ্নিনির্বাপণ মহড়া রমজান উপলক্ষে শ্রীমঙ্গলে দেড় সহস্রাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কমলগঞ্জে নারী অপহরণচেষ্টা, ভুক্তভোগীর বাড়িতে গিয়ে পুলিশকে কঠোর নির্দেশ এমপি হাজি মুজিবের কমলগঞ্জে উৎসবমুখর পরিবেশে ওয়াইসিজি’র সুবর্ণ জয়ন্তী উদযাপন কমলগঞ্জে প্রাইভেট কারে তুলে অপহরণের চেষ্টা, সাহসিকতায় রক্ষা পেলেন নারী লিটারে কম পেট্রোল বিক্রি: কমলগঞ্জে চার প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ শ্রীমঙ্গলে রঙের হাঁড়ি ভেঙে দোল উৎসবের উদ্বোধন, হাজারো ভক্তের মিলনমেলা কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা

পতনঊষারে সচেতন নাগরিক সমাজের মানববন্ধন

রিপোটার : / ৬৭৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ৫ আগস্ট, ২০২০

কমলকন্ঠ রিপোর্ট ।।

মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির মাসিক হারে মিটার ভাড়া, ভুতুড়ে বিদ্যুৎ বিল আদায় ও ঘন ঘন লোডশেডিং বন্ধের দাবিতে কমলগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১২ টায় উপজেলার পতনঊষার শহীনগর বাজারে পল্লীবিদ্যুৎ সমিতির অভিযোগ কেন্দ্রের সম্মুখে পতনউষার সচেতন নাগরিক সমাজের আয়োজেন এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
স্থানীয় সমাজসেবক আব্দুল হান্নান চিনুর সভাপতিত্বে ও যুবনেতা আব্দুল মুকিত হাসানীর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ব্যবসায়ী অলি আহমদ খান, কলেজ শিক্ষক বয়তুল হক চৌধুরী, মাওলানা আব্দুল মুহিত হাসানী, পতনউষার সচেতন নাগরিক সমাজের সমম্বয়ক ও সমাজকর্মী তোয়াবুর রহমান তবারক, কমলগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি নূরুল মোহাইমীন মিল্টন, কমরেড আফরোজ আলী, কবি জয়নাল আবেদীন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সরকার যেখানে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের কথা বলছে সেখানে মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতি নানা অজুহাত দেখিয়ে প্রতিনিয়ত ঘন্টার পর ঘন্টা লোডশেডিং করে যাচ্ছে। করোনাকালীন সময়েও পল্লী বিদ্যুৎ সমিতি উদ্দেশ্য প্রণোদিতভাবে ভুতুড়ে বিল তৈরী করে নিরীহ সাধারণ গ্রাহকদের কাছ থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে। তাছাড়া টাকা দিয়ে মিটার কেনার পরও প্রতি মাসে মিটার ভাড়া আদায় করছে। পল্লী বিদ্যুৎ সমিতির নানা অনিয়ম ও ত্রুটি-বিচ্যুতির কারণে সাধারণ গ্রাহকরা চরম ভোগন্তির শিকার হচ্ছেন। লোডশেডিং, মিটার ভাড়া ও ভুতুড়ে বিদ্যুৎ বিল আদায় বন্ধ করার জন্য সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি তারা জোর দাবি জানান।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!