Logo
সংবাদ শিরোনাম :
রাতে সস্তা হোটেল, দিনে অপরাধ—কমলগঞ্জে অপহরণচেষ্টার ঘটনায় ধরা পড়ল চক্র কমলগঞ্জে দুষ্কৃতিকারীদের আগুনে গরুর ঘর ও ধানের গোলা পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৫ লাখ কমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন, ভূমিকম্প উদ্ধার ও অগ্নিনির্বাপণ মহড়া রমজান উপলক্ষে শ্রীমঙ্গলে দেড় সহস্রাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কমলগঞ্জে নারী অপহরণচেষ্টা, ভুক্তভোগীর বাড়িতে গিয়ে পুলিশকে কঠোর নির্দেশ এমপি হাজি মুজিবের কমলগঞ্জে উৎসবমুখর পরিবেশে ওয়াইসিজি’র সুবর্ণ জয়ন্তী উদযাপন কমলগঞ্জে প্রাইভেট কারে তুলে অপহরণের চেষ্টা, সাহসিকতায় রক্ষা পেলেন নারী লিটারে কম পেট্রোল বিক্রি: কমলগঞ্জে চার প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ শ্রীমঙ্গলে রঙের হাঁড়ি ভেঙে দোল উৎসবের উদ্বোধন, হাজারো ভক্তের মিলনমেলা কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা

চামড়া বিক্রী করতে না পেরে মাটিতে পুতে ফেললেন

রিপোটার : / ৮০০ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ৩ আগস্ট, ২০২০

কমলকন্ঠ রিপোর্ট ।।

অর্ধলক্ষ থেকে লক্ষাধিক টাকা মূল্যে পশু কিনে কুরবানীর পর পশুর চামড়া বিক্রি করতে না পেরে মৌলভীবাজারের কমলগঞ্জে অনেকেই মাটিতে পুতে ফেলেছেন। ঈদের দিন শনিবার পশু কুরবানী দিয়ে কেউ কেউ চামড়া বিক্রি করেন পানির দামে। যারা গরুর চামড়া বিক্রি করতে পেরেছেন তারা ৫০ থেকে ১০০ টাকার মধ্যে। আর ছাগলের চামড়া বিক্রি ১০ টাকা করে বিক্রি করেন।
স্থানীয়রা জানান, প্রতি বছর কুরবানীর ঈদের দিন দুপুরের পর থেকে বিভিন্ন স্থান থেকে পশুর চামড়া এনে উপজেলা সদর, ভানুগাছ বাজার, শমশেরনগর, আদমপুর, পতনউষার, মুন্সীবাজারে অপেক্ষমান চামড়ার ক্রেতাদের কাছে ভালো দামে বিক্রি করা হতো। এবছর গ্রাম থেকে বাজারে চামড়া নিয়ে এসে ক্রেতা খোঁজে পাওয়া যায়নি। কমলগঞ্জ পৌরসভার নছরতপুর গ্রামের জামি আহমেদ বলেন, চামড়ার বাজারের পরিস্থিতি জেনে তিনি মাটির গর্তে পুতে ফেলেন। শমশেরনগরের শিংরাউলী গ্রামের নজরুল ইসলাম, পতনউষারের আলমগীর বলেন, বাজারের অবস্থা জেনেই গরুর চামড়া মাটির গর্তে পুতে ফেলেছেন। শমশেরনগরের শিংরাউলী গ্রামের ফজু মিয়া বলেন, ঈদের দিন ৫০ টাকার রিক্সা ভাড়া দিয়ে একটি বাসার দুটি গরুর চামড়া নিয়ে বাজারে বিক্রি করেছেন মাত্র ৬০ টাকায়।
চামড়া বিক্রেতারা বলেন, আগে মাদ্রাসায় চামড়া দিয়ে দেয়া হত। এবার চামড়ার বাজার খারাপ থাকায় কোন মাদ্রাসাও চামড়া গ্রহন করেনি। শমশেরনগরের একটি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. মতিউর রহমান বলেন, চামড়া গ্রহন করে প্রাথমিকভাবে তা সংরক্ষনের পর লোকসানে বিক্রি করতে হবে। তাই আগে থেকে মসজিদে নামাজের সময় জানানো হয়েছিল এবার কুরবানীর পশুর চামড়া তারা গ্রহন করবেন না।
কমলগঞ্জ উপজেলা সদরের চামড়া ব্যবসায়ী হোসেন মিয়া জানান, তিনি ৫০ টাকা থেকে শুরু করে সাইজ বুঝে ১৫০ টাকা দিয়ে প্রতিটি গরুর চামড়া কিনেছেন। এ বছর ৩ থেকে ৪শ’ চামড়া কিনেছেন। কেনা চামড়াগুলো প্রাথমিকভাবে লবন দিয়ে সংরক্ষণ করে রেখেছেন। চামড়া বিক্রেতারা আশঙ্কা প্রকাশ করে বলেন, কেনা চামড়াগুলো এখনও ঢাকার চামড়া ব্যবসায়ীদের কাছে বিক্রি করতে পারেননি। সময়মত ঢাকার চামড়া ব্যবসায়ীদের কাছে বিক্রি করতে না পারলে তারা বড় ধরণের লোকসান গুনতে হবে।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!