Logo

কানিহাটি চা-বাগানে টি এস এস এর ২টি বৈদিক শিক্ষা কেন্দ্র উদ্বোধন

Reporter Name / ৯৪১ Time View
Update : শুক্রবার, ২৪ জুলাই, ২০২০

কমলকন্ঠ রিপোর্ট ।। তরুণ সনাতনী সংঘ (টি.এস.এস) কমলগঞ্জ উপজেলা শাখার পরিচালনায় ও সনাতনী প্রবাসী গ্রুপের সহযোগীতায় কমলগঞ্জের কানিহাটি চা-বাগানের পৃথক পৃথক দু‘টি স্থানে আনুষ্টানিক ভাবে উদ্বোধন করা হলো বৈদিক শিক্ষা কেন্দ্র “গুরুকূল জ্ঞানগৃহ ” গীতা স্কুল।

আজ ২৪ জুলাই শুক্রবার সকাল ১১ঘটিকায় শমসেরনগর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কানিহাটি দূর্গা মন্ডপ প্রাঙ্গনে ও দুপুর ২ঘটিকায় কানিহাটি কালী মন্দির প্রাঙ্গনে ২টি “গুরুকূল জ্ঞানগৃহ ” গীতা স্কুল এর আনুষ্টানিক উদ্ধোধন করা হয়েছে। অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন টি.এস,এস. মৌলভীবাজার জেলা শাখার সভাপতি শ্রী দিপু কর্মকার বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক শ্রী জগদীশ দাশ, সহ সাংগঠনিক সম্পাদক শম্ভু সরকার রবিন, সনাতনী প্রবাসী গ্রুপের প্রধান সমন্ময়কারী শ্রী সুর্য মালাকার শিপন।

উপস্থিত অতিথিদের ধর্মালোচনা শেষে বৈদিক শিক্ষা কেন্দ্র গুরুকূল জ্ঞানগৃহের শুভ উদ্বোধন করেন টি ,এস,এস কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি শ্রী বিশ্বজিৎরায় । অনুষ্টানে সভাপতিত্বে করেন টি.এস.এস. শমসেরনগর ইউনিয়ন শাখার যুগ্ন আহবায়ক শ্রী সৌরভ বীন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,শমসেরনগর ইউপি সদস্য সীতা রাম বীন, সংগঠনের উপজেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী ঝলক রঞ্জন দাশ, সাংগঠনিক সম্পাদক শ্রী রাজন দত্ত রাজু , সহ-সাংগঠনিক সম্পাদক শ্রী বিজয় মল্লিক, মৌলভীবাজার পৌরসভার ১নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক শ্রী সুমন পাল প্রমূখ। উপস্থিত অতিথিগন তাদের বক্তব্যে বলনে, টি, এস,এস যে ভাবে সনাতনী সমাজের শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষা দেওয়ার জন্য সারা মৌলভীবাজার জেলাব্যাপি গুরুকুল জ্ঞানগৃহ স্থাপনের মাধ্যমে সর্বমহলে যে আলোড়ন তুলতে সক্ষম হয়েছেন সেই ধারাকে অব্যাহত রাখতে পারলে একসময় প্রতিটি গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায় গুরুকুল জ্ঞানগৃহ পাওয়া যাবে। অনুষ্টানে দুইটি শিক্ষাকেন্দ্রের মোটঃ ৬০জন শিক্ষার্থীর মধ্যে পবিত্র শ্রীমদ্ভগবদগীতা ,খাতা ও কলম বিতরন করা হয়। শিক্ষার্থীদের সঠিক র্ধমীয় শিক্ষা গ্রহণ করতে হলে ক্লাসে নিয়মিত ছাত্রদের উপস্থিত থাকার বিষয়টির উপর জোর দেন বক্তারা । অবহেলিত সনাতনী সম্প্রদায়কে সঠিক ধর্মীয় শিক্ষায় করে তুলতে মৌলভীবাজার জেলার সনাতন ধর্মাবলম্বীদের র্সববৃহৎ বে-সরকারী স্বেচ্ছাসেবী ধর্মীয় সংগঠন তরুণ সনাতনী সংঘ (টি এস এস) মৌলভীবাজার জেলাসহ সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় তাদের বৈদিক শিক্ষা র্কাযক্রম এই “গুরুকূল জ্ঞানগৃহ গীতা স্কুল” স্থাপন ও পরিচালনা করে আসছে। এবং ইতিমধ্যে তা একটি অনুকরণীয় দৃষ্টান্ত হিসাবে সর্বমহলে প্রশংশিত হয়েছে ।


More News Of This Category
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!