Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জের ৯ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ করলেন এমপি হাজ্বী মুজিব রাতে সস্তা হোটেল, দিনে অপরাধ—কমলগঞ্জে অপহরণচেষ্টার ঘটনায় ধরা পড়ল চক্র কমলগঞ্জে দুষ্কৃতিকারীদের আগুনে গরুর ঘর ও ধানের গোলা পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৫ লাখ কমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন, ভূমিকম্প উদ্ধার ও অগ্নিনির্বাপণ মহড়া রমজান উপলক্ষে শ্রীমঙ্গলে দেড় সহস্রাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কমলগঞ্জে নারী অপহরণচেষ্টা, ভুক্তভোগীর বাড়িতে গিয়ে পুলিশকে কঠোর নির্দেশ এমপি হাজি মুজিবের কমলগঞ্জে উৎসবমুখর পরিবেশে ওয়াইসিজি’র সুবর্ণ জয়ন্তী উদযাপন কমলগঞ্জে প্রাইভেট কারে তুলে অপহরণের চেষ্টা, সাহসিকতায় রক্ষা পেলেন নারী লিটারে কম পেট্রোল বিক্রি: কমলগঞ্জে চার প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ শ্রীমঙ্গলে রঙের হাঁড়ি ভেঙে দোল উৎসবের উদ্বোধন, হাজারো ভক্তের মিলনমেলা কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২

কমলগঞ্জে বদলী প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

রিপোটার : / ৮১১ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ১২ জুলাই, ২০২০

কমলকন্ঠ রিপোর্ট ।।

মৌলভীবাজারের কমলগঞ্জের গরীবের ডাক্তার নামে খ্যাত ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রের ফার্মাসিস্ট পরিতোষ শর্মার বদলী প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। রোববার (১২ জুলাই) বেলা ১টায় কমলগঞ্জ থানা রোডস্থ ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রের সামনে পৌর এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে আন্দোলন করেন। ফেস্টুনে লিখে ফার্মাসিস্ট পরিতোষ শর্মার বদলি স্থগিত করে ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রে রাখার জন্য কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান তারা।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘ফার্মাসিস্ট পরিতোষ শর্মার সেবার মান ভালো হওয়ার ওনাকে বদলি করাটা আমরা মেনে নিতে পারছি না। কে বা কারা ক্ষমতার অপব্যবহার করে তাকে বদলী করিয়েছেন। তিনি দীর্ঘদিন ধরে আমাদের সেবা দিয়ে আসছেন। তাই আমরা তার বদলি প্রত্যাহার চেয়ে মানববন্ধন করছি।

এ বিষয়ে বিষয়ে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এম, মাহবুবুল আলম ভূঁইয়া বলেন, সরকারি চাকুরির নিয়ম মাফিক মৌলভীবাজার সিভিল সার্জনের কার্যালয় থেকে ফার্মাসিস্ট পরিতোষ শর্মার বদলী হয়েছে। এখানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে উনার করার কিছু নেই। তিনি আরও বলেন, এ উপ-স্বাস্থ্য কেন্দ্রে একজন চিকিৎসক কর্মরত আছেন। বর্তমানে তিনি কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা চিকিৎসার দায়িত্ব পালন করছেন।

উল্লেখ্য, ২০০৮ সাল থেকে ফার্মাসিস্ট পরিতোষ শর্মা কমলগঞ্জ ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রে কর্মরত ছিলেন। সেখান থেকে বর্তমানে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার বদলি হয়েছে।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!