Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জের ৯ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ করলেন এমপি হাজ্বী মুজিব রাতে সস্তা হোটেল, দিনে অপরাধ—কমলগঞ্জে অপহরণচেষ্টার ঘটনায় ধরা পড়ল চক্র কমলগঞ্জে দুষ্কৃতিকারীদের আগুনে গরুর ঘর ও ধানের গোলা পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৫ লাখ কমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন, ভূমিকম্প উদ্ধার ও অগ্নিনির্বাপণ মহড়া রমজান উপলক্ষে শ্রীমঙ্গলে দেড় সহস্রাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কমলগঞ্জে নারী অপহরণচেষ্টা, ভুক্তভোগীর বাড়িতে গিয়ে পুলিশকে কঠোর নির্দেশ এমপি হাজি মুজিবের কমলগঞ্জে উৎসবমুখর পরিবেশে ওয়াইসিজি’র সুবর্ণ জয়ন্তী উদযাপন কমলগঞ্জে প্রাইভেট কারে তুলে অপহরণের চেষ্টা, সাহসিকতায় রক্ষা পেলেন নারী লিটারে কম পেট্রোল বিক্রি: কমলগঞ্জে চার প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ শ্রীমঙ্গলে রঙের হাঁড়ি ভেঙে দোল উৎসবের উদ্বোধন, হাজারো ভক্তের মিলনমেলা কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২

বাড়ি ফেরার পথে বৃদ্ধা খুন

রিপোটার : / ৫৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫

কমলকন্ঠ ডেস্ক ।।

কমলগঞ্জের একটি নালা থেকে ময়ুর মিয়া (৭০) নামে এক বৃদ্ধার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি পরিকল্পিতভাবে হত্যা করে নালায় ফেলে দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার ১০ জুলাই রাতে উপজেলার রহিমপুর ইউনিয়নের দেওড়াছড়া চা বাগানের বামনবীল নামক স্থান লাশ উদ্ধার করা হয়। নিহত ময়ুর মিয়া উপজেলার রহিমপুর ইউনিয়নের বড়চেগ গ্রামের তবারক মিয়ার ছেলে।

পুলিশ ও পরিবার সুত্রে জানা যায়, বৃহস্পতিবার ১০ জুলাই বিকালে বাড়ি থেকে বাজারে জান ময়ুর মিয়া। রাতে মোবাইল বন্ধ থাকায় এবং বাড়িতে সময়মত না ফেরায় পরিবারের লোকজন আত্বীয়স্বজনের বাড়িসহ অনেক খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে বাড়ি থেকে কিছুটা দূরে দেওড়াছড়া চা বাগানের বামনবীল নামক স্থানে নালায় মরদেহ দেখতে পান। পরে কমলগঞ্জ থানা পুলিশকে অবগত করলে রাত দেড়টার দিকে লাশ উদ্বার করে করে ময়নাতদন্তের মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। নিহতের গলায় ছুরির আঘাতসহ বিভিন্ন আঘাতের চিহ্ন রয়েছে।

পরিবারের সদস্যরা দাবি করে বলেন, ময়ুর মিয়াকে পরিকল্পিতভাবে হত্যা করে নালায় ফেলে দেওয়া হয়েছে, সুষ্ট তদন্তের মাধ্যমে খুনিদেরকে আইনের আওতায় আনতে হবে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) শামিম আকনজি বলেন, আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে কেউ থাকে হত্যা করে নালায় লাশ ফেলে গেছে। নিহতের গলায় ছুরির আঘাতসহ বিভিন্ন আঘাতের চিহ্ন রয়েছে। আমরা ঘটনাটি তদন্ত করে আসামিদের সনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা করছি।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!