Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জের ৯ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ করলেন এমপি হাজ্বী মুজিব রাতে সস্তা হোটেল, দিনে অপরাধ—কমলগঞ্জে অপহরণচেষ্টার ঘটনায় ধরা পড়ল চক্র কমলগঞ্জে দুষ্কৃতিকারীদের আগুনে গরুর ঘর ও ধানের গোলা পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৫ লাখ কমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন, ভূমিকম্প উদ্ধার ও অগ্নিনির্বাপণ মহড়া রমজান উপলক্ষে শ্রীমঙ্গলে দেড় সহস্রাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কমলগঞ্জে নারী অপহরণচেষ্টা, ভুক্তভোগীর বাড়িতে গিয়ে পুলিশকে কঠোর নির্দেশ এমপি হাজি মুজিবের কমলগঞ্জে উৎসবমুখর পরিবেশে ওয়াইসিজি’র সুবর্ণ জয়ন্তী উদযাপন কমলগঞ্জে প্রাইভেট কারে তুলে অপহরণের চেষ্টা, সাহসিকতায় রক্ষা পেলেন নারী লিটারে কম পেট্রোল বিক্রি: কমলগঞ্জে চার প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ শ্রীমঙ্গলে রঙের হাঁড়ি ভেঙে দোল উৎসবের উদ্বোধন, হাজারো ভক্তের মিলনমেলা কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২

ফলো আপঃ কমলগঞ্জে শিশু নির্যাতন মামলার প্রধান আসামী গ্রেফতার

রিপোটার : / ৮৩২ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ১১ জুলাই, ২০২০

কমলকন্ঠ রিপোর্ট ।।

মৌলভীবাজারের কমলগঞ্জে মোবাইল চুরির অপবাদ দিয়ে দুই শিশুকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনার অভিযোগে একটি মামলা হয়েছে।

মামলায় অভিযুক্ত প্রধান আসামি কুরমা চা বাগান পঞ্চায়েত কমিটির সহ সভাপতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার রাত সাড়ে ৯টায় উপজেলার সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের চাম্পারায় চা বাগান এলাকা থেকে তাকে আটক করা হয়। কুরমা চা বাগানে চুরির অপবাদ দিয়ে ১২ ও ১৩ বছরের দুই কিশোরকে গাছে বেঁধে নির্যাতন করেন সাহাদতসহ আরও কয়েকজন।

কুরমা চা বাগানের পঞ্চায়েত সভাপতি নারদ পাশিসহ কয়েকজন মিলে দুই কিশোরকে সকাল ৭টা থেকে বিকেল ৩টা পর্যন্ত খোলা আকাশের নিচে পেছনে হাত নিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখেন। পরে ছেলেদের অভিভাবকদের কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। তাদের অবস্থার অবনতি হলে বিকেল ৪টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ ঘটনায় নির্যাতিত এক শিশু মুন্না পাশির বড় ভাই রাজেশ পাশি বাদী হয়ে সাহাদাত হোসেনকে প্রধান আসামী ও অজ্ঞাতনামা ৩/৪ জনকে আসামী করে শিশু নির্যাতনের অভিযোগে কমলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

পরে মামলার তদন্তকারী কর্মকর্তা থানার সহকারী উপ-পুলিশ পরিদর্শক আনিসুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ চাম্পারায় চা বাগানে অভিযান চালিয়ে শিশু নির্যাতন মামলার প্রধান আসামী সাহাদাত হোসেনকে (৫০) কে গ্রেফতার করা হয়।

কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমান শিশু বলেন, গ্রেফতারকৃত আসামীকে মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!