Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জের ৯ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ করলেন এমপি হাজ্বী মুজিব রাতে সস্তা হোটেল, দিনে অপরাধ—কমলগঞ্জে অপহরণচেষ্টার ঘটনায় ধরা পড়ল চক্র কমলগঞ্জে দুষ্কৃতিকারীদের আগুনে গরুর ঘর ও ধানের গোলা পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৫ লাখ কমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন, ভূমিকম্প উদ্ধার ও অগ্নিনির্বাপণ মহড়া রমজান উপলক্ষে শ্রীমঙ্গলে দেড় সহস্রাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কমলগঞ্জে নারী অপহরণচেষ্টা, ভুক্তভোগীর বাড়িতে গিয়ে পুলিশকে কঠোর নির্দেশ এমপি হাজি মুজিবের কমলগঞ্জে উৎসবমুখর পরিবেশে ওয়াইসিজি’র সুবর্ণ জয়ন্তী উদযাপন কমলগঞ্জে প্রাইভেট কারে তুলে অপহরণের চেষ্টা, সাহসিকতায় রক্ষা পেলেন নারী লিটারে কম পেট্রোল বিক্রি: কমলগঞ্জে চার প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ শ্রীমঙ্গলে রঙের হাঁড়ি ভেঙে দোল উৎসবের উদ্বোধন, হাজারো ভক্তের মিলনমেলা কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২

২৫ জুলাই সিলেটে চালু হচ্ছে আরেকটি করোনা আইসোলেশন সেন্টার

রিপোটার : / ৭৮১ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ৮ জুলাই, ২০২০

কমলকন্ঠ রিপোর্ট ।। ২৫ জুলাই থেকে করোনা আইসোলেশন সেন্টার হিসেবে সেবা প্রদান করবে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এ লক্ষ্যে সব ধরণের প্রস্তুতি দ্রুত গতিতে এগিয়ে চলেছে। হাসপাতালে করোনা ইউনিট চালুতে মুল সহায়তায় থাকা কিডনি ফাউন্ডেশনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। বুধবার করোনা আইসোলেশন সেন্টারের জন্য অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করা হয়েছে বলে জানিয়েছেন কিডনি ফাউন্ডেশনের মহাসচিব কর্নেল (অব.) আবদুস সালাম বীরপ্রতীক। এ সময় উপস্থিত ছিলেন জুবায়ের চৌধুরী, ডা. বাহার, ডা. মুশফিক, ডা. নাজরা, ফরিদা নাসরিন, সুমন, রাসেলসহ সিলেট সদর এসোসিয়েশন, যুক্তরাষ্ট্রের প্রতিনিধিবৃন্দ।

সিলেট কিডনি ফাউন্ডেশনের মহাসচিব কর্নেল (অব.) আবদুস সালাম বীরপ্রতীক জানান, প্রশাসনের তত্ত্বাবধানে হাসপাতালটিকে কোভিড আইসোলেশন সেন্টার হিসেবে রূপ দিতে সব ধরনের প্রস্তুতি তারা গ্রহণ করছেন। তিনি জানান, ফাউন্ডেশনের সভাপতি সিলেট কিডনি ফাউন্ডেশনের চেয়ারম্যান, যুক্তরাষ্ট্রের টেম্পল ইউনিভার্সিটির মেডিসিন ও নেফ্রোলজি বিভাগের অধ্যাপক ও ফিলাডেলফিয়ার ড্রেক্সেল ইউনিভার্সিটির অধ্যাপক ডা. জিয়াউদ্দিন আহমদের তত্ত্বাবধানে দেশ বিদেশের চিকিৎসকরা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে হাসপাতালে চিকিৎসা সেবা ও পরামর্শ প্রদান করবেন। আনুষঙ্গিক ব্যয় নির্বাহের জন্য ইতোমধ্যে বড় অঙ্কের একটি তহবিলও গঠন করেছে কিডনি ফাউন্ডেশন।

ইতোমধ্যেই কিডনি ফাউন্ডেশনের উদ্যোগে সিলেট শহরতলির খাদিমপাড়া ৩১ শয্যাবিশিষ্ট হাসপাতালে করোনা আইসোলেশন সেন্টার স্থাপিত হয়েছে। সেখানে করোনা রোগী ও করোনার উপসর্গযুক্ত রোগীদের সেবা প্রদান করা হচ্ছে। সিলেটে এর আগে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল থেকেই শুধু করোনা ভাইরাসে আক্রান্ত ও উপসর্গযুক্ত রোগীদের চিকিৎসা প্রদান করা হচ্ছিলো। কিন্ত পরিস্থিতি পর্যালোচনায় রোগী বৃদ্ধির আশঙ্কা থেকে বিকল্প ভাবতে থাকে সিলেটের প্রশাসন। এক্ষেত্রে আর্থিক সহায়তায় এগিয়ে আসে সিলেট কিডনি ফাউন্ডেশন।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!