Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জের ৯ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ করলেন এমপি হাজ্বী মুজিব রাতে সস্তা হোটেল, দিনে অপরাধ—কমলগঞ্জে অপহরণচেষ্টার ঘটনায় ধরা পড়ল চক্র কমলগঞ্জে দুষ্কৃতিকারীদের আগুনে গরুর ঘর ও ধানের গোলা পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৫ লাখ কমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন, ভূমিকম্প উদ্ধার ও অগ্নিনির্বাপণ মহড়া রমজান উপলক্ষে শ্রীমঙ্গলে দেড় সহস্রাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কমলগঞ্জে নারী অপহরণচেষ্টা, ভুক্তভোগীর বাড়িতে গিয়ে পুলিশকে কঠোর নির্দেশ এমপি হাজি মুজিবের কমলগঞ্জে উৎসবমুখর পরিবেশে ওয়াইসিজি’র সুবর্ণ জয়ন্তী উদযাপন কমলগঞ্জে প্রাইভেট কারে তুলে অপহরণের চেষ্টা, সাহসিকতায় রক্ষা পেলেন নারী লিটারে কম পেট্রোল বিক্রি: কমলগঞ্জে চার প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ শ্রীমঙ্গলে রঙের হাঁড়ি ভেঙে দোল উৎসবের উদ্বোধন, হাজারো ভক্তের মিলনমেলা কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২

শ্রীমঙ্গলে করোনায় ক্ষতিগ্রস্তদের মধ্যে প্রধানমন্ত্রী’র ত্রাণ সহায়তা বিতরণ

রিপোটার : / ৮৫৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ৮ জুলাই, ২০২০

কমলকন্ঠ রিপোর্ট।।

মৌলভীবাজার শ্রীমঙ্গল উপজেলায় বুধবার ৮ জুলাই বাকী ৬০ জনের প্রত্যেককে দুই হাজার পাঁচশত টাকা করে মাননীয় প্রধানমন্ত্রীর’ উপহার হিসেবে প্রদান করা হয়। উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান রণবীর কুমার দেব।

প্রশাসন সূত্রে জানা যায়, ৭ জুলাই পর্যন্ত উপজেলায় মোট ৬৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে। এদের মধ্যে ৬ জনকে পূর্বে অর্থ ও খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। যারা এখনো হোম আইসোলেশনে আছেন তাদের বাড়িতে বরাদ্দকৃত উপহার পৌঁছে দেওয়া হবে। একইসাথে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা ২ জন ব্যক্তির পরিবারের কাছে বরাদ্দকৃত উপহার পৌঁছে দেওয়া হবে।

উল্লেখ্য, এ বাবদ এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা বরাদ্দ পাওয়া গেছে। যার মধ্যে বুধবার ৬০ জনের জন্য ১ লাখ পঞ্চাশ হাজার টাকা বিতরণ করা হয়েছে। অবশিষ্ট পনের হাজার ভবিষ্যতে আক্রান্ত ব্যক্তিগণকে উপহার হিসেবে প্রদান করা হবে বলে ইউএনও জানান। তিনি জানান, বুধবার ৮ জুলাই নতুন করে আরো ৭ জন আক্রান্ত হয়েছেন।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!