Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জের ৯ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ করলেন এমপি হাজ্বী মুজিব রাতে সস্তা হোটেল, দিনে অপরাধ—কমলগঞ্জে অপহরণচেষ্টার ঘটনায় ধরা পড়ল চক্র কমলগঞ্জে দুষ্কৃতিকারীদের আগুনে গরুর ঘর ও ধানের গোলা পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৫ লাখ কমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন, ভূমিকম্প উদ্ধার ও অগ্নিনির্বাপণ মহড়া রমজান উপলক্ষে শ্রীমঙ্গলে দেড় সহস্রাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কমলগঞ্জে নারী অপহরণচেষ্টা, ভুক্তভোগীর বাড়িতে গিয়ে পুলিশকে কঠোর নির্দেশ এমপি হাজি মুজিবের কমলগঞ্জে উৎসবমুখর পরিবেশে ওয়াইসিজি’র সুবর্ণ জয়ন্তী উদযাপন কমলগঞ্জে প্রাইভেট কারে তুলে অপহরণের চেষ্টা, সাহসিকতায় রক্ষা পেলেন নারী লিটারে কম পেট্রোল বিক্রি: কমলগঞ্জে চার প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ শ্রীমঙ্গলে রঙের হাঁড়ি ভেঙে দোল উৎসবের উদ্বোধন, হাজারো ভক্তের মিলনমেলা কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২

শ্রীমঙ্গলে বাস চাপায় শিশু নিহত, সড়ক অবরোধ

রিপোটার : / ৮৫৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ২২ জুন, ২০২০

শ্রীমঙ্গল প্রতিবেদক ।।

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ঢাকা-সিলেট মহাসড়কে কুমিল্লা টান্সপোর্টের বাসের চাপায় এক শিশু নিহত হয়েছে। সোমবার (২২ জুন) সকাল সাড়ে ৮টার দিকে শ্রীমঙ্গলের ইছবপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুর নাম চৈতী দেব (৭) সে ইছবপুর এলাকার টমটম চালক সুমন দেবের মেয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইছবপুর এলাকার শিশুটি দোকানে আসলে রাস্তা পারাপারের সময় সিলেট থেকে দ্রুতগতিতে আসা কুমিল্লাগামী বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। দুর্ঘটনার পর পুলিশ দেরিতে আসার কারণে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়ক আধা ঘন্টা অবরোধ করে রাখে স্থানীয়রা। পরে এলাকাবাসী ৯৯৯ এ কল করলে হাইওয়ে পুলিশ ও শ্রীমঙ্গল থানার পুলিশ এসে সড়কের অবরোধ তুলে দেয়।

শ্রীমঙ্গল থানার পুলিশের উপ-পরিদর্শক আল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমরা লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। ঘাতক বাস ও চালককেও আমরা আটক করেছি ৷


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!