Logo

কুলাউড়ায় যুবকের লাশ উদ্ধার

Reporter Name / ৮১৬ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০

কুলাউড়া প্রতিনিধি :: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নে নিখোঁজের একদিন পর সালমান আহমদ ( ১৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে জগতপুর এলাকার একটি টিলার ওপর থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত সালমান ওই এলাকার মো: সাহাদ মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, গত বুধবার (১৭ জুন) বেলা ২ টার দিকে ঘরের রান্নার জন্য জ্বালানী কাঠ সংগ্রহ করতে বাড়ি থেকে বের হয় সালমান। কিন্তু রাত পর্যন্ত বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন সম্ভ্যাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরদিন বৃহস্পতিবার সকালে সালমানের বড় ভাই রুহান মিয়া আবারও তাকে খুজতে গিয়ে ওই টিলায় লাশটি দেখতে পান। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) গোলাম দস্তগীর, কুলাউড়ার থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান, ওসি (তদন্ত) সঞ্জয় চক্রবর্তী প্রমুখ। কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়ারদৌস হাসান জানান, খবর পেয়ে আমরা লাশটি উদ্ধার করেছি। ছেলেটির মাথায় একটা আঘাতের চিহ্ন দেখা গেছে। আর তেমন কোন চিহ্ন দেখা যায় নি। ময়নাতদন্তের জন্য মৌলভীবাজারের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।


ধর্ম
Developed By Arolaxltd
error: Content is protected !!
error: Content is protected !!