Logo
সংবাদ শিরোনাম :
সুবিধাবঞ্চিত শিশুদের ঈদে হাসি ফুটালেন এমপি হাজী মুজিব কমলগঞ্জের ৯ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ করলেন এমপি হাজ্বী মুজিব রাতে সস্তা হোটেল, দিনে অপরাধ—কমলগঞ্জে অপহরণচেষ্টার ঘটনায় ধরা পড়ল চক্র কমলগঞ্জে দুষ্কৃতিকারীদের আগুনে গরুর ঘর ও ধানের গোলা পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৫ লাখ কমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন, ভূমিকম্প উদ্ধার ও অগ্নিনির্বাপণ মহড়া রমজান উপলক্ষে শ্রীমঙ্গলে দেড় সহস্রাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কমলগঞ্জে নারী অপহরণচেষ্টা, ভুক্তভোগীর বাড়িতে গিয়ে পুলিশকে কঠোর নির্দেশ এমপি হাজি মুজিবের কমলগঞ্জে উৎসবমুখর পরিবেশে ওয়াইসিজি’র সুবর্ণ জয়ন্তী উদযাপন কমলগঞ্জে প্রাইভেট কারে তুলে অপহরণের চেষ্টা, সাহসিকতায় রক্ষা পেলেন নারী লিটারে কম পেট্রোল বিক্রি: কমলগঞ্জে চার প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ শ্রীমঙ্গলে রঙের হাঁড়ি ভেঙে দোল উৎসবের উদ্বোধন, হাজারো ভক্তের মিলনমেলা কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান

কুলাউড়া সীমান্তে ১৫ দিনে ৬ অনুপ্রবেশকারী আটক

রিপোটার : / ৩২১ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১০ জুন, ২০২২

কমলকন্ঠ ডেস্ক ।।

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সীমান্ত এলাকা দিয়ে একের পর এক অনুপ্রবেশের ঘটনা ঘটছে । অবৈধধ ভাবে অনুপ্রবেশ করতে গিয়ে গত ১৫ দিনে বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী বিজিবির সদস্যদের হাতে ধরা পড়েছেন ৬ জন অনুপ্রবেশকারী । সর্বশেষ গত বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার লালারচক সীমান্ত এলাকা থেকে অবৈধ অনুপ্রবেশের দায়ে ২ বাংলাদেশি নাগরিককে বিজিবির সদস্যরা আটক করেছে। আটককৃতরা হলেন-সুনামগঞ্জের দোয়ারাবাজার থানার চণ্ড্রীপুর গ্রামের মৃত বঙ্কীর স্ত্রী আয়মনি (৭০) ও সিলেট জেলার কোতয়ালী থানার জামতলা গ্রামের গৌতম কর্মকারের স্ত্রী কাজল কর্মকার (৪৪)।

সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল বিজিবি-৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিজানুর রহমান শিকদার। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভারত থেকে অবৈধপথে বাংলাদেশে অনুপ্রবেশকালে শরীফপুরের লালারচক সীমান্ত এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ভারতের আগরতলার নিকটাত্মীয়দের বাড়িতে বেড়াতে গিয়েছিল বলে জানায়। এ সময় তারা বাংলাদেশের বৈধ কোনো পাসপোর্ট দেখাতে পারেনি। আটককৃতদের ১০ জুন শুক্রবার সকালে কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে ।

এদিকে গত ২৫ মে বুধবার রাতে কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের শিকড়িয়া এলাকা দিয়ে কাঁটাতারের বেড়া পেরিয়ে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় নারী-শিশুসহ ৪ জনকে আটক করে বিজিবি’র একটি দল। আটককৃতরা হলো, ভারতের কৈলাশহর এলাকার বাবুল দাসের স্ত্রী শিপ্রা দাস অর্পণা (৩৫) ও তার ৩ শিশু সন্তান। আটকদের পরদিন বৃহস্পতিবার সকালে কুলাউড়া থানায় হস্তান্তর করলে পুলিশ ঐদিন দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে প্রেরণ করে।

অপরদিকে জুড়ী উপজেলার পূর্নিমা মুন্ডা (২৬) নামে এক যুবতী এক সপ্তাহ নিখোঁজ ছিলো। সে বিজিবি’র চোখ ফাঁকি দিয়ে সীমান্ত অতিক্রম করে ভারতে পাড়ি জমিয়েছিল। সেখানে এদিক সেদিন ঘোরাফেরা করতে থাকলে স্থানীয় লোকজন তাকে পুলিশের সোপর্দ করে। পরে পুলিশ তাকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের কাছে হস্তান্তর করে । বিজিবির ৫২ ব্যাটেলিয়ানের জুড়ী ক্যাম্প কমান্ডার আবদুর রহিম ১ জুন বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেন। পূর্নিমা মুন্ডা উপজেলার পূর্বজুড়ী ইউনিয়নের জামকান্দি এলাকার মংরু মুন্ডার মেয়ে। মঙ্গলবার সন্ধ্যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হাতে আটক এ তরুণীকে হস্তান্তর করে।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!