Logo

পূজা উদযাপন পরিষদ কমলগঞ্জ ইউনিয়ন শাখার সম্মেলনে সভাপতি পদে- জগৎজ্যোতি, সম্পাদক পদে -রাজু নির্বাচিত ।।

Reporter Name / ৩৭ Time View
Update : শনিবার, ৩০ মে, ২০২৬

কমলকন্ঠ রিপোর্ট ।।

‘ধর্ম যার যার, উৎসব সবার’—এই স্লোগানকে সামনে রেখে আজ শনিবার বিকাল ৪টায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, ৫নং কমলগঞ্জ ইউনিয়ন শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

পশ্চিম কুমড়াকাপন সার্বজনীন দুর্গা মন্দির প্রাঙ্গণে আয়োজিত এই সম্মেলনে সভাপতি পদে পুনরায় জগৎজ্যোতি পাল এবং সাধারণ সম্পাদক পদে পুনরায় রাজু দত্ত বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

নতুন কমিটি সভাপতি ও সম্পাদকের নাম আনুষ্টানিক ভাবে ঘোষনা করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল চন্দ্র দাশ । সম্মেলন শেষে উপজেলা কমিটির নেতৃবৃন্দ জানান, আগামী এক সপ্তাহের মধ্যে সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে অনুমোদন নেওয়ার জন্য নবনির্বাচিত সভাপতি সম্পাদককে তাগিদ দিয়েছেন।

৫নং কমলগঞ্জ ইউনিয়ন শাখার সভাপতি জগৎজ্যোতি পালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাজু দত্তের সঞ্চালনায় অনুষ্টিত সম্মেলনে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল চন্দ্র দাশ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য ও হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ, কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি শংকর লাল সাহা। প্রধান বক্তা ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রনীত রঞ্জন দেবনাথ।

​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূজা উদযাপন পরিষদ কমলগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি ধীরেন্দ্র ধর, জাগো হিন্দু পরিষদ কমলগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক ও কমলগঞ্জ পৌর পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি বিশ্বজিৎ রায়, পূজা উদযাপন পরিষদ কমলগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক প্রত্যুষ ধর,বীর মুক্তিযোদ্ধা ঝুনু লাল দে, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ নবীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, পূজা উদযাপন পরিষদ কমলগঞ্জ উপজেলা শাখার গণসংযোগ বিষয়ক সম্পাদক নির্মল সিংহ পলাশ, , দপ্তর সম্পাদক সজল শীল।

​সম্মেলনে বক্তারা সংগঠনের সাংগঠনিক কর্মকাণ্ড আরও গতিশীল করা এবং পারস্পরিক সম্প্রীতি বজায় রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।


More News Of This Category
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!