Logo
সংবাদ শিরোনাম :
রাতে সস্তা হোটেল, দিনে অপরাধ—কমলগঞ্জে অপহরণচেষ্টার ঘটনায় ধরা পড়ল চক্র কমলগঞ্জে দুষ্কৃতিকারীদের আগুনে গরুর ঘর ও ধানের গোলা পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৫ লাখ কমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন, ভূমিকম্প উদ্ধার ও অগ্নিনির্বাপণ মহড়া রমজান উপলক্ষে শ্রীমঙ্গলে দেড় সহস্রাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কমলগঞ্জে নারী অপহরণচেষ্টা, ভুক্তভোগীর বাড়িতে গিয়ে পুলিশকে কঠোর নির্দেশ এমপি হাজি মুজিবের কমলগঞ্জে উৎসবমুখর পরিবেশে ওয়াইসিজি’র সুবর্ণ জয়ন্তী উদযাপন কমলগঞ্জে প্রাইভেট কারে তুলে অপহরণের চেষ্টা, সাহসিকতায় রক্ষা পেলেন নারী লিটারে কম পেট্রোল বিক্রি: কমলগঞ্জে চার প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ শ্রীমঙ্গলে রঙের হাঁড়ি ভেঙে দোল উৎসবের উদ্বোধন, হাজারো ভক্তের মিলনমেলা কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা

ফলো আপ : শিক্ষিকা হত্যার ঘটনায় গ্রেফতার -৪ ।। খুনী সাগর এখনও ধরা পড়েনি

রিপোটার : / ১০৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫

কমলকন্ঠ ডেস্ক ।।

কমলগঞ্জ উপজেলার ভাষানীগাঁও গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে নবদূত পাঠশালার প্রধান শিক্ষিকা রোজিনা বেগম (৩২) কে কুপিয়ে হত্যা এবং নারীসহ আরও তিনজনকে গুরুতর জখম করার ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার প্রধান আসামী রেজাউল করিম সাগর এখনো পলাতক রয়েছে, তাকে দ্রুত গ্রেফতারের দাবি জানিয়ে এলাকাবাসী বিক্ষোভ করেছে।

২৬ মে সোমবার সকাল ১১টার দিকে এই নৃশংস ঘটনা ঘটে। আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে কৃষিজমির মাটি কাটাকে কেন্দ্র করে এই হামলার সূত্রপাত ঘটে। নিহত রোজিনার ভাই শাহজাহান আহমদ বাদী হয়ে কমলগঞ্জ থানায় ৬ জনকে আসামী করে  একটি হত্যা মামলা দায়ের করেন। এর মধ্যে পুলিশ তাৎক্ষণিক ৩ জন এবং পরে একজনকে গ্রেফতার করলেও প্রধান আসামি সাগর এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছে।

স্থানীয়রা জানান, নিহত রোজিনা বেগম ছিলেন প্রয়াত নিজাম উদ্দীনের কনিষ্ঠ কন্যা এবং একটি স্বনামধন্য স্কুলের প্রতিষ্ঠাতা। তিনি এলাকার একজন জনপ্রিয় ও মানবিক ব্যক্তি হিসেবে পরিচিত। তাঁর মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। রোজিনার একমাত্র সন্তান (১১ বছর) এখন এতিম অসহায়।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, কৃষি জমির মাটি কাটাকে কেন্দ্র করে রোজিনার বোনজামাই জালাল মিয়াকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। তাকে বাঁচাতে গিয়ে রোজিনা, হারুন মিয়া, নুরুন নাহার লুবনাসহ আরও কয়েকজন হামলার শিকার হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রোজিনাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার প্রতিবাদে ২৭ মে রোজিনার জানাজায় মসজিদের ইমাম খায়রুল ইসলাম, শিক্ষক মোশাহিদ আহমদ, রাজনৈতিক নেতা মামুনুর রশীদ, আইনজীবী কামরুল ইসলাম, প্রেসক্লাবের আহবায়ক এম এ ওয়াহিদ রুলু সহ এলাকাবাসী বক্তব্য রাখেন। তাঁরা এই হত্যাকাণ্ডের বিচার দাবি করে বলেন, “রেজাউল করিম সাগর ও তার সহযোগীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) শামীম আকনজি জানান, “এই ঘটনায় আমরা তাৎক্ষণিক ৩ জনকে এবং পরে বুধবার দিবাগত রাতে আরো একজনকে গ্রেফতার করেছি। প্রধান আসামী সাগরকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!