Logo
সংবাদ শিরোনাম :
রাতে সস্তা হোটেল, দিনে অপরাধ—কমলগঞ্জে অপহরণচেষ্টার ঘটনায় ধরা পড়ল চক্র কমলগঞ্জে দুষ্কৃতিকারীদের আগুনে গরুর ঘর ও ধানের গোলা পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৫ লাখ কমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন, ভূমিকম্প উদ্ধার ও অগ্নিনির্বাপণ মহড়া রমজান উপলক্ষে শ্রীমঙ্গলে দেড় সহস্রাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কমলগঞ্জে নারী অপহরণচেষ্টা, ভুক্তভোগীর বাড়িতে গিয়ে পুলিশকে কঠোর নির্দেশ এমপি হাজি মুজিবের কমলগঞ্জে উৎসবমুখর পরিবেশে ওয়াইসিজি’র সুবর্ণ জয়ন্তী উদযাপন কমলগঞ্জে প্রাইভেট কারে তুলে অপহরণের চেষ্টা, সাহসিকতায় রক্ষা পেলেন নারী লিটারে কম পেট্রোল বিক্রি: কমলগঞ্জে চার প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ শ্রীমঙ্গলে রঙের হাঁড়ি ভেঙে দোল উৎসবের উদ্বোধন, হাজারো ভক্তের মিলনমেলা কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা

আদমপুরে সন্ত্রাসী হামলায় ২ যুবলীগ নেতা আহত

রিপোটার : / ২২৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ২৩ মে, ২০২২

কমলকন্ঠ ডেস্ক

মৌলভীবাজারের কমলগঞ্জে সন্ত্রাসীদের শশস্ত্র হামলার শিকার হয়েছেন ২ যুবলীগ নেতা।তার মধ্যে একজনের অবস্থা আশংকাজনক হওয়ায় রাতেই কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মৌলভীবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।ঘটনাটি ঘটেছে ২২ মে রোববার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার আদমপুর ইউনিয়নের মধ্যভাগ বাজারে। ঘটনার বিবরণে জানা যায়, মধ্যভাগ বাজারের ইউপি সদস্য মনির মিয়ার চা দোকানে বসে আদমপুর ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি জাকারিয়া সহ ৪/৫ জন ছাত্রলীগ ও যুবলীগকর্মী কমলগঞ্জ উপজেলা ছাত্রলীগের আসন্ন সন্মেলন ও জেলায় সিভি জমাদানের বিষয়ে আলোচনা শেষে রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে আদমপুর যুবলীগের অর্থ সম্পাদক রুবেল হোসেন(২৮) ও যুবলীগনেতা নাজিম উদ্দিন (৩০) মোটরসাইকেল যোগে আদমপুর বাজারে আসার সময় তাদের উপর একদল সন্ত্রাসী ধারালো দা ও লাটিশোটা নিয়ে অর্তকিত শশস্ত্র হামলায় চালায় । এসময় তাদের আর্ত চিৎকারে এলাবাসী ছুটে আসলে সন্ত্রাসীরা গাঁ ঢাকা দেয় । এলাকাবাসী গুরুতর আহত অবস্থায় রুবেল ও নাজিমকে উদ্ধার করে চিকিৎসার জন্য কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান । আহত দু‘জনের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক হওয়ায় রাতেই কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মৌলভীবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এঘটনায় এলাকায় চাঁপা উত্তেজনা বিরাজ করছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল। খবর পেয়ে কমলগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত হামলাকারীদের কাউকে গ্রেফতারের খবর পাওয়া যায়নি।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!