Logo
সংবাদ শিরোনাম :
দীর্ঘ লড়াইয়ের পর মৌলভীবাজার-৪ আসনে জয় মুজিবুর রহমানের ঝুঁকিপূর্ণ ২২৩ কেন্দ্রে বডি-অন ক্যামেরা, মৌলভীবাজারে ভোটের মাঠে থাকবেন ১,৬৪১ পুলিশ কমলগঞ্জের চা বাগানে যুবকের হাত-পা বাঁধা রক্তাক্ত মরদেহ উদ্ধার কমলগঞ্জে বিশেষ নিরাপত্তায় ৭৬টি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা কমলগঞ্জে বিএনপির নির্বাচনী জনসভা মৌলভীবাজার-৪ আসনে এসসিপি’র প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা নির্বাচনি প্রচারণায় বাধা ও হামলার অভিযোগ রিকশা প্রতীকের প্রার্থীর কমলগঞ্জের কৃতি সন্তান সৈয়দা আমিনা ফাহমিনের অতিরিক্ত সচিব পদে পদোন্নতি কৃষকের মাঠে ধানের শীষের প্রচারণা, নেতৃত্বে চেয়ারম্যান আবদাল ময়লার ভাগাড়ে দাঁড়িয়ে ইশতেহার: ‘দুর্ভোগ শেষের’ প্রতিশ্রুতি এনসিপি প্রার্থীর লাউয়াছড়া বনে ট্রেন বিকল: ছয় ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল শ্রীমঙ্গল সেন্ট মার্থাস কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ উৎসব কমলগঞ্জ সদর ইউনিয়নে রাস্তাঘাট–সেচ–স্বাস্থ্যসেবার সংকট, সমাধানের প্রতিশ্রুতি-মুজিবুর রহমান চৌধুরীর চা শ্রমিক–কৃষকের উন্নয়নে বিএনপির প্রতিশ্রুতি: শ্রীমঙ্গলে হুমায়ুন কবির সামাজিক বনায়নের জায়গায় পান বাগান, রাজকান্দিতে তীব্র ক্ষোভ শীতার্তদের পাশে আহমদনগর সমাজ কল্যাণ সংস্থা শবে বরাতে বালিগাঁওয়ে গরম শাহ (রহ.) মাজারে কবর জিয়ারতে হাজারো মানুষের ঢল কমলগঞ্জে কোয়াব কাপের ফাইনাল খেলা সম্পন্ন ; চ্যাম্পিয়ন রাহাত ফাইটার্স শ্রীমঙ্গলে সেন্ট মার্থাস উচ্চ বিদ্যালয়ের বর্ণাঢ্য বার্ষিক ক্রীড়া উৎসব পর্যটন স্পট শমশেরনগর গল্ফ মাঠে খনন: প্রতিবাদে উত্তাল এলাকা

ক্ষুদ্র শিল্প উদ্যোক্তা প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা

রিপোটার : / ৭১ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫

কমলকন্ঠ ডেস্ক।।

কমলগঞ্জে উপজেলার বিভিন্ন পর্যায়ের ক্ষুদ্র শিল্প উদ্যোক্তা (তাঁত, মধু, বাঁশ-বেত, আগর, মৃৎ, ফুল-শলা ঝাড়ু, পান) প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার ১৩ মে বিকাল সাড়ে ৩টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ও ক্ষুদ্র উদ্যোক্তা উন্নয়ন পরিষদের সহযোগিতায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই মতবিনিময় সভা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাখন চন্দ্র সূত্রধরের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার প্লাবন পালের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ডি, এম, সাদিক আল সাফিন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ক্ষুদ্র উদ্যোক্তা উন্নয়ন পরিষদের সভাপতি ও লেখক-গবেষক আহমদ সিরাজ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কমলগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক এম, এ, ওয়াহিদ রুলু, বৈষম্য ছাত্র আন্দোলনের প্রতিনিধি মো: ইমাদ উদ্দিন, ক্ষুদ্র উদ্যোক্তা উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক আলতাফ মাহমুদ বাবুল, তাঁত শিল্প উদ্যোক্তা ও কলাবতী শাড়ির উদ্ভাবক রাধাবতী দেবী, বাঁশ-বেত শিল্প উদ্যোক্তা সোমা বিশ্বাস, টমেটো চাষী ব্রজেন্দ্র সিংহ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মৌলভীবাজারের জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন বলেন, বিশেষ বৈশিষ্ট হিসেবে কমলগঞ্জ উপজেলা বহু বর্ণিল ভাষা বৈচিত্র্য ও বহুমাত্রিক ক্ষুদ্র উদ্যোক্তা শিল্পের একটা মালা যেন সমস্ত উপজেলাকে শিল্পের চাঁদওে ঘিওে রেখেছে। ইতিমধ্যে মণিপুরি তাঁত জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে, এটা আমাদেও জন্য অত্যন্ত গৌরবের। তিনি কমলগঞ্জ উপজেলার বিভিন্ন ক্ষুদ্র শিল্পের উদ্যোক্তাদের জন্য যথাযথ প্রশিক্ষণ ও সহজ শর্তে ব্যাংক ঋণের ব্যবস্থা করার আশ্বাস প্রদান করেন।

তিনি আরো বলেন, কমলগঞ্জ উপজেলার ক্ষুদ্র ও কুটির শিল্পের উন্নয়নের ব্যাপারে প্রধান উপদেষ্টার দপ্তরে পত্র প্রেরণ করবেন বলে জানান।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!